=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

একবার খেলে ভুলবেন না স্বাদ! পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন ট্যাংরা মাছের কারি

প্রীতি পোদ্দার, কলকাতা: কথায় আছে মাছে-ভাতে বাঙালি। তাইতো বাঙালি পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন এক বেলা অন্তত ভাত-মাছ না হলে যেন সারাদিনের খিদে মেটে না। অর্থাৎ বলাই যায় মাছের (Fish) প্রতি বাঙালির এক আলাদা টান রয়েছে। প্রায় সময়ই আমরা রুই, কাতলা, ইলিশ, চিংড়ি খেয়ে থাকি। তবে এসবের বাইরেও বেশ কিছু মাছ রয়েছে যা না খেলে আসল স্বাদ একদমই পাওয়া যায় না, তার মধ্যে অন্যতম হল ট্যাংরা মাছ। চলুন আজ, পেঁয়াজ রসুন ছাড়াই কীভাবে এই মাছের কারি (Tangra Fish Curry) বানানো যায় শিখে নেওয়া যাক।

উপকরণ

পেঁয়াজ রসুন ছাড়া ট্যাংরা মাছ রান্নার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলি হল — ট্যাংরা মাছ, কালোজিরে, নুন, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

বিনা পেঁয়াজ রসুনের ট্যাংরা মাছের কারি রান্নার জন্য প্রথমে বাজার থেকে আনা ট্যাংরা মাছগুলো ভালো করে আঁশ ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর জল ঝরিয়ে নিয়ে নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। কড়াইতে সরষের তেল গরম করে এক এক করে সেই মাছগুলো ভেজে নিতে হবে। অন্যদিকে একটি শুকনো কড়াইয়ে সামান্য কালো জিরে ভেজে নিতে হবে। মনে রাখবেন ভুলেও কিন্তু এই রান্নায় তেল দিয়ে কালো জিরে ভাজবেন না। এবার মাছগুলো ভাজা হয়ে গেলে একটি আলাদা পাত্রে তুলে নিতে হবে। অন্যদিকে কিছু ধনেপাতা সামান্য গরম জলে সেদ্ধ করে নিতে হবে।

আরও পড়ুন: জামাইকে খুশি করতে ষষ্ঠীতে বানিয়ে ফেলুন হিং দুধ কাতলা, জমবে লাঞ্চ

একটি ব্লেন্ডারে ওই সেদ্ধ ধনেপাতার সঙ্গে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই এই পেস্টটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করতে হবে। মিশ্রণের মধ্যে স্বাদ অনুযায়ী নুন, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পাঁচ থেকে সাত মিনিট পর যখন ধীরে ধীরে তেলটা ছাড়তে থাকবে তখন ঝোলের পরিমাণ মতো জল ঢেলে নিতে হবে। ঢোল যখন ফুটতে থাকবে তখনই ভাজা মাছগুলো ঢেলে দিতে হবে এরপর চার থেকে পাঁচ মিনিট পর উপর থেকে ভেজে রাখা কালোজিরের গুঁড়ো সরিয়ে দিলেই তৈরি সুস্বাদু ট্যাংরা মাছের কারি।

Leave a Comment