বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইঙ্গিত মিলেছিল আগেই। সেই মতোই, দুর্গাপুজোর আগে চালু হয়ে গেল ওয়াটার মেট্রো (Water Metro)। উৎসবের মরসুম শুরুর প্রাক্কালে হলদি নদীর (Haldi River) বুকে বিশেষ পরিষেবা পেয়ে আনন্দিত যাত্রীরা। সোমবার, হলদিয়া টাউনশিপ থেকে যাত্রা শুরু করে এই ওয়াটার মেট্রো পৌঁছয় নন্দীগ্রামের কেন্দ্যামারি ফেরিঘাটে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, একেবারে নামমাত্র খরচে এই ওয়াটার মেট্রোতে চেপে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছেন যাত্রীরা। ন্যূনতম খরচ মাত্র 5 টাকা।
এক কাপ চায়ের দামেই হবে ওয়াটার মেট্রো ভ্রমণ
জানা যাচ্ছে, ইংল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার হাত ধরেই এমভি কনকলতা বড়ুয়া নামক এই বিশেষ জলযান এসেছে রাজ্যে। জানা যাচ্ছে এই ওয়াটার মেট্রোটিতে রয়েছে মোট 50টি আসন, সঙ্গে রয়েছে AC-র ব্যবস্থা। সবচেয়ে বড় কথা এই ওয়াটার মেট্রোটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব অর্থাৎ পুরোপুরি ব্যাটারিচালিত। এক কথায়, পরিবেশ রক্ষার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই বিশেষ জলযানটিকে। এটি তৈরিতে খরচ পড়েছে 25 কোটি টাকা।
পরিবহন দপ্তরের নিয়ম মেনে প্রাথমিকভাবে এই জলযানের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সোমবার, প্রথম মহড়ার পর বিকেলেই শুরু হয়েছে ওয়াটার মেট্রোর বিশেষ পরিষেবা। সূত্রের খবর, ভোর 4টে থেকে শুরু হয়ে যাবে এই ওয়াটার মেট্রো পরিষেবা, চলবে রাত 11টা পর্যন্ত। নদীপথে এই ওয়াটার মেট্রোয় চেপে যাতায়াত করতে ভাড়া বাবদ গুনতে হবে 5 টাকা থেকে 10 টাকা। অর্থাৎ ন্যূনতম ভাড়া 5 এবং সর্বোচ্চ 10 টাকা ভাড়া লাগবে যাত্রীদের। এক কথায় বলাই যায়, এক কাপ চায়ের দামেই ওয়াটার মেট্রোতে ভ্রমণ করতে পারবেন সকলেই।
আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই ফের DA বাড়ছে সরকারি কর্মীদের! কতটা? জেনে নিন
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতায় আসার পরই একাধিক ক্ষেত্রে নজর দিয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার। বিশেষ করে রাজ্যের পরিবহন ব্যবস্থায় আমূল বদল আনতে উদ্যোগী হয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। সেই মতোই, হলদি নদীপথে ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হয়ে যাওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছেন স্থানীয় যাত্রীরা। তাঁদের দাবি, এতদিনে এই বিশেষ সুবিধা না থাকায় দীর্ঘ পথ পেরিয়ে খেজুরি সহ অন্যান্য জায়গায় পৌঁছাতে যথেষ্ট সমস্যা হতো তাঁদের। তবে সরকারের সিদ্ধান্তে এবার থেকে আর সেই কষ্টটা হবে না।