এক চার্জেই ৫৩০ কিমি, অত্যাধুনিক ফিচার্স! আগামীকাল লঞ্চ হচ্ছে Tata Sierra EV

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে বিরাট চমক দিতে চলেছে টাটা মোটরস। সংস্থার অন্যতম জনপ্রিয় এবং আইকনিক গাড়ি Tata Sierra এবার নতুন ইলেকট্রিক অবতারে বাজারে আসছে। আগামীকাল ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে Tata Sierra EV। সবথেকে বড় ব্যাপার, এই গাড়িটি এক চার্জেই 530 কিলোমিটার রেঞ্জ দেবে। ইতিমধ্যেই লঞ্চের আগে কোম্পানিটি নতুন ইলেকট্রিক টিজার ভিডিও প্রকাশ্যে এনেছে। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটি সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির বিখ্যাত Tal Moreeb এর বিশাল বালির টিলা অতিক্রম করছে। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

শক্তিশালী ক্ষমতা নিয়েই আসছে Tata Sierra EV

নতুন Tata Sierra EV গাড়িতে দেওয়া হতে পারে উন্নত Quad Wheel Drive (4WD) সিস্টেম। এই প্রযুক্তিতে গাড়ির চারটি চাকায় আলাদা করে শক্তি পৌঁছবে। যার ফলে কঠিন রাস্তা বা বালির উপরেও গাড়ি চালাতে কোনওরকম সমস্যা হবে না। এমনকি এই গাড়িটিতে থাকতে পারে Sand Mode, যেটি মরুভূমির মতো নরম বালির রাস্তায় চলার জন্য বিশেষ কার্যকর। এছাড়া থাকতে পারে Boost Mode, যেটি বেশি পাওয়ার প্রয়োজন পড়লে দ্রুত সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারবে। এছাড়া থাকতে পারে উন্নত Terrain Mode, যেটি বিভিন্ন ধরনের রাস্তার পরিস্থিতিতে গাড়ির পারফরমেন্স বাড়াবে।

 

View this post on Instagram

 

A post shared by TATA.ev (@tata.evofficial)

এক চার্জেই দৌড়বে 530 কিলোমিটার

Tata Sierra EV গাড়ির সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে এর ব্যাটারি এবং রেঞ্জ। টিজারে গাড়ির ইন্সট্রুমেন্ট ক্লাস্টরের একটি অংশ দেখা গিয়েছে, যেখানে 80 শতাংশ ব্যাটারিতে প্রায় 454 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। সেই হিসাব করলে, 100 শতাংশ চার্জে গাড়িটি প্রায় 530 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারবে বলেই অনুমান করা হচ্ছে। এমনকি এই গাড়িটিতে থাকতে পারে 65 kWh এবং 75 kWh ব্যাটারি প্যাক।

আরও পড়ুন: চিনকে শিক্ষা দিতে ইন্টিগ্রেটেড ব্যাটল গ্রুপ তৈরি ভারতীয় সেনার

প্রিমিয়াম ডিজাইন এবং আধুনিক ফিচার্স

নতুন Tata Sierra EV গাড়ির ডিজাইনেও বেশ কিছু আকর্ষণীয় পরিবর্তন আনা হতে পারে বলে দাবি করা হচ্ছে। এমনকি গাড়িটিকে আরও শক্তিশালী এসইওভি লুক দিতে গ্লস ব্ল্যাক ক্ল্যাডিং ব্যবহার করা হচ্ছে। আর সম্ভাব্য ফিচার্সগুলির মধ্যে রয়েছে—Head-Up Display (HUD), বড় প্যানোরামিক সানরুফ, তিনটি স্ক্রিন যুক্ত আধুনিক ড্যাশবোর্ড, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, Dual Zone Climate Control, Wireless Apple CarPlay ও Android Auto।

এখন শুধু আগামীকালের অপেক্ষা। কারণ, টাটার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, আগামী 30 জুন এই গাড়িটি লঞ্চ করা হবে। তবে দাম সম্পর্কে এখনও পর্যন্ত কোনও আপডেট প্রকাশ করেনি টাটা। সবটাই জানা যাবে আগামীকাল।

Leave a Comment