=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

জামাইকে খুশি করতে ষষ্ঠীতে বানিয়ে ফেলুন হিং দুধ কাতলা, জমবে লাঞ্চ

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই আসতে চলেছে জামাইষষ্ঠী। আর বছরের এই বিশেষ দিনটাতে শ্বশুরবাড়িতে জামাই আপ্যায়নে কোনও ত্রুটিই রাখতে চান না শ্বশুর শাশুড়িরা। শুধু তাই নয় জামাই বাবাজীদের ভুরিভোজে যাতে কোনো ত্রুটি না থাকে সেই দিকেও বেশ খেয়াল রাখা হয়। তাই আজকে আমাদের প্রতিবেদন বাঙালি সংস্কৃতির এই আবেগঘন মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এক জবরদস্ত রেসিপি নিয়ে হাজির হয়েছে। আর সেটি হল হিং দুধ কাতলা (Hing Dudh Katla Curry)। রেসিপিটি জেনে নিন বিস্তারিত।

উপকরণ

হিং দুধ কাতলা বানানোর জন্য যে যে উপকরণগুলো দরকার সেগুলি হল — কাতলা মাছের পিস, নুন, চিনি, চেরা কাঁচা লঙ্কা, হিং, দুধ, সর্ষে বাটা, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

হিং দুধ কাতলা বানানোর জন্য প্রথমে কাতলা মাছের পিস গুলো ভালো করে ধুয়ে নুন দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার প্যানে সামান্য সর্ষের তেল গরম করে ওর মধ্যে মাছের পিস গুলো ভেজে নিতে হবে। সেগুলি আলাদা পাত্রে রেখে দিতে হবে। এবার ঝাল অনুযায়ী কয়েকটি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে নিতে হবে। এবার সেই চেরা কাঁচালঙ্কা গুলো ওই ভাজা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর তুলে নিতে হবে।

আরও পড়ুন: ডায়েট মেনুতে এবার রাখুন লেমন পেপার চিকেন, স্বাস্থ্য আর স্বাদের হবে দারুণ যুগলবন্দি

কাঁচা লঙ্কা গুলো ভাজার পরে ওই একই তেলের সামান্য হিং ফোড়ন দিয়ে নিতে হবে। এরপর সঠিক পরিমাণে ফুল ফ্যাট দুধ দিয়ে দিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে এক এক করে। ওর মধ্যে সামান্য নুন এবং চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। এরপর সামান্য সর্ষে বাটা দিয়ে দিন ওই ফুটোনো ঝোলের উপর। তারপর ৫-৭ মিনিট পর উপর থেকে ভাজা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলেই তৈরি হিং দুধ কাতলা।

Leave a Comment