=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ট্রেনের টিকিটে ৭৫% পর্যন্ত ছাড় পাবেন এই যাত্রীরা, জেনে নিন আবেদন পদ্ধতি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: যাত্রী সুবিধার্থে চিরকালই কয়েক ধাপ এগিয়ে রেল (Indian Railways)। বিশেষ করে সাম্প্রতিক সময়ে নতুন নতুন পরিষেবা চালু করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় রেলওয়ে। এছাড়াও ভবিষ্যতে বুলেট ট্রেনের মতো নানান রেল প্রকল্প বাস্তবায়নে মনোযোগী হয়েছে রেলওয়ে। তবে পরিকাঠামোর উন্নতির সাথে সাথে প্রতিবন্ধী যাত্রীদের সাশ্রয়ী ভ্রমণ সুবিধা দিতে সদা সচেষ্ট রেল। অনেকেই হয়তো জানেন না, বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য টিকিটে 25 থেকে 75 শতাংশ ছাড় দিয়ে থাকে ভারতীয় রেল মন্ত্রক। কিন্তু এই ডিসকাউন্ট পেতে হলে কীভাবে আবেদন করতে হবে?

75 শতাংশ পর্যন্ত ছাড় পান প্রতিবন্ধী যাত্রীরা

ভারতীয় রেল প্রত্যেকটি দূরপাল্লার ট্রেনে প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে। ট্রেনে প্রত্যেক প্রতিবন্ধী যাত্রীর জন্যই সংরক্ষিত রয়েছে আসন। তবে সে ক্ষেত্রে প্রয়োজন প্রতিবন্ধী ছাড়পত্র। বলাই বাহুল্য, পশ্চিম মধ্য রেলের ভোপাল ডিভিশন গতকাল অর্থাৎ 17 জুন পর্যন্ত 651 জন প্রতিবন্ধী যাত্রীকে ডিজাবেলিটি কনসেশন কার্ড বা প্রতিবন্ধী কার্ড দিয়েছে। এই কার্ড থাকলেই একজন ব্যক্তি ট্রেনের টিকিটে 75 শতাংশ ছাড় পাওয়ার পাশাপাশি একাধিক সুবিধা পাবেন।

কীভাবে প্রতিবন্ধী কার্ডের জন্য আবেদন করবেন?

প্রথমেই বলে রাখি, ভারতীয় রেলের প্রতিবন্ধী কার্ড পেতে হলে সংশ্লিষ্ট জেলা মেডিকেল কলেজ বা হাসপাতাল থেকে প্রতিবন্ধী শংসাপত্র বা সার্টিফিকেট তুলে নিতে হবে। এছাড়াও পশ্চিম মধ্য রেলের অধীনস্থ হাসপাতাল থেকে রেলের তরফে ইস্যু করা ছাড়পত্র নিতে হবে। সঙ্গে রাখতে হবে আধার কার্ড, জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট এবং একটি পাসপোর্ট সাইজ ছবি।

অনলাইনে আবেদন করতে চাইলে প্রথমেই divyangjanid.indianrail.gov.in পোর্টালে গিয়ে সেখান থেকে নিজের মোবাইল নম্বর এবং OTP দিয়ে লগইন করে নিন। এরপর আপনি যোগ্য হলে নিজের প্রয়োজনীয় তথ্য এবং ডকুমেন্ট আপলোড করে সাবমিট করতে পারবেন। আপনার সমস্ত তথ্য এবং ডকুমেন্ট যাচাই করার পরই আপনাকে প্রতিবন্ধী কার্ড দেবে রেল।

অবশ্যই পড়ুন: থর থর করে কাঁপবে শত্রুরা! সমুদ্রে এন্ট্রি নেবে তিন যুদ্ধজাহাজ, বিরাট প্ল্যান ভারতের

প্রসঙ্গত, দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী বা অন্যান্য বিশেষভাবে সক্ষম যাত্রীরা ভারতীয় রেলের তরফে টিকিটে 25 শতাংশ থেকে 75 শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে থাকেন। অনলাইন টিকিট বুকিং এবং টিকিট কাউন্টার উভয় ক্ষেত্রে এই ছাড় পেতে পারেন একজন যোগ্য প্রতিবন্ধী যাত্রী।

Leave a Comment