=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তিন দিন ধরে নিখোঁজ! রায়গঞ্জে উদ্ধার নাবালিকার দেহ, ‘ধর্ষণ করে খুন’ দাবি পরিবারের

প্রীতি পোদ্দার, কলকাতা: ভয়ংকর কাণ্ড রায়গঞ্জে (Raiganj), তিন দিন নিখোঁজ থাকার পর গতকাল শুক্রবার আব্দুলঘাটা জঙ্গল থেকে উদ্ধার হল এক কিশোরীর মৃতদেহ। রাতে রায়গঞ্জ মেডিক‍্যালে নাবালিকার ময়নাতদন্ত করা হলে সেই দেহ নিতে অস্বীকার করে পরিবার। ঘটনায় (Raiganj Minor Girl Death) অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে রায়গঞ্জ থানার পুলিশ।

জামা আনতে গিয়েই নিখোঁজ

প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, মৃত কিশোরীর বাড়ি রায়গঞ্জের বোগ্রাম রায়পাড়া এলাকায়। গত মঙ্গলবার সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থার কাছ থেকে নতুন জামা আনতে যাওয়ার নাম করে। কালীপুজো উপলক্ষে ওই সংস্থা বিনামূল্যে পোশাক দিচ্ছিল। কিন্তু বাড়ি থেকে বেরনোর পর আর ফেরেনি ওই কিশোরী। শেষে রাতেও মেয়ের কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর বাধ্য হয়ে রায়গঞ্জ থানার দ্বারস্থ হন তাঁরা এবং নিখোঁজের অভিযোগও দায়ের করেছিল।

তিন দিন পর উদ্ধার কিশোরীর দেহ

এদিকে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় কুলিক নদী সংলগ্ন আব্দুলঘাটা এলাকায় স্থানীয়রা যাতায়াতের সময় জঙ্গলের কাছ থেকে দুর্গন্ধ পেয়েছিল। সন্দেহ হওয়ায় তাঁরা যখন জঙ্গলের ভিতরে ঢুকেছিল তখনই এক নাবালিকার দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দেহ উদ্ধার করলে নিখোঁজ কিশোরীর পরিবারের সদস্যরা দেহটি শনাক্ত করেন। আর তারপরেই কান্নায় ভেঙে পরেছে পরিবার, তাঁদের দাবি ধর্ষণ করে খুন করা হয়েছে। ময়নাতদন্ত করা হলেও রিপোর্ট এখনও প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: পেয়ারার লোভ দেখিয়ে ৯ বছরের শিশুকে যৌন হেনস্থা, অভিযুক্তকে ধরে গণধোলাই আরামবাগে

রায়গঞ্জ পুলিশ জেলার সুপার ডা. সোনাওয়ানে কুলদীপ সুরেশ জানিয়েছেন, “একটি নাবালিকার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” এছাড়াও জঙ্গলের আশপাশের এলাকা খতিয়ে দেখা হচ্ছে এবং নাবালিকা বাড়ি থেকে বেরোনোর পর কোথায় কোথায় গিয়েছিল, কারও সঙ্গে দেখা হয়েছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এছাড়াও এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

Leave a Comment