তিন মাস বন্ধ থাকার পর ফের চালু ঈশ্বর গুপ্ত সেতুর টোল, বাড়ল চার্জও

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি রোজ ঈশ্বর গুপ্ত সেতুর ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে রইল জরুরি খবর। প্রায় তিন মাস বন্ধ থাকার পর ফের জন সাধারণের কাছ থেকে ঈশ্বর গুপ্ত সেতু (Iswar Gupta Setu)-তে টোল আদায় শুরু হল। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর টোল চালু হতেই চোখ কপালে উঠেছে সকলের। টোল ভাড়া এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে (Toll Tax Hike) দেওয়া হয়েছে। আগে টোল ট্যাক্স ১০ টাকা ছিল। এখন ১৫ টাকা করে আদায় করা হচ্ছে বলে খবর।

ফের ঈশ্বর গুপ্ত সেতুতে চালু হল টোল আদায়

সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষের উদ্যোগে সেতুতে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে ফের তা চালু হল। আর এবারে আরও অনেকটা বেশি টাকা গুনতে হবে সাধারণ মানুষকে। উল্লেখ্য, ঈশ্বর গুপ্ত সেতু হলো হুগলি ও নদীয়া জেলার মধ্যে হুগলি নদীর ওপর নির্মিত একটি প্রধান সড়ক সেতু। এটি হুগলির বাঁশবেড়িয়ার সঙ্গে নদিয়ার কল্যাণীকে যুক্ত করেছে। এদিকে মূল সেতুর পাশাপাশি বর্তমানে গঙ্গার ওপর প্রায় ১৬০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক ‘দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু’ নির্মাণের কাজ চলছে। এটি কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের নামে এই সেতুটির নামকরণ করা হয়। ইতিহাস সম্পর্কে বললে, ১৯৮১ সালে নির্মাণকাজ শুরু হয়ে ১৯৮৯ সালের ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এটি উদ্বোধন

ক্ষুব্ধ আমজনতা

এই নিয়ে নতুন সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন আমজনতা। একজন লিখেছেন, ‘শুধু ভাজ মারা কথা বলেছিল বিজেপি পার্টি, এরা কোনদিন ভালো করতে পারেছে আজ পর্যন্ত কোনো রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে মানুষের মন ভুলানোর জন্য প্রথম প্রথম কথাগুলো বলেছিল। আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের কত কোটি মানুষ অন্নপূর্ণা ভাণ্ডার পেল লক্ষ্মী ভান্ডারের মতো যদি সবাই অন্নপূর্ণা ভান্ডার পেত তাহলে চতুর্দিকে এত বিক্ষোভ হতো না।’ আরও একজন লিখেছেন, ‘স্বরাজ ঘোষ এর সাথে কি সেটিং হয়ে গেলো উনি ত বন্ধ করে দিয়েছিল এই ভাঙ্গা ব্রীজ এ অবৈধ টোল নিচ্ছে ব্রীজ টা খুব খারাপ অবস্থা।’

আরও পড়ুনঃ বাংলায় বিনিয়োগের বড় বার্তা! অ্যান্টিলিয়ায় আম্বানিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

অপর একজন লিখেছেন, ‘ভাঙা ডেমেজ সেতু, সরকার পরিত্যক্ত ঘোষণা করেছে, তাতেও ট্যাক্স নিচ্ছে, কতটা ঢেমনা, হোলে এই কাজ টা করা যায়, এই সেতুর রক্ষনাবেক্ষণ এর আর প্রয়োজন নেই, তাহলে এই টাকাটা কার গাঁড়ে দেবে, সেটাই ভাবছি।’

Leave a Comment