=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃতীয়বার বিয়ে আমির খানের, সন্তান ও পরিবারকে নিয়েই পড়লেন সাতপাকে বাঁধা

সৌভিক মুখার্জী, কলকাতা: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan)। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছেন নায়ক। দুই বছরের বেশি সময় ধরে সম্পর্কের রয়েছেন তাঁরা। অবশেষে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনে পরিবারের সদস্য আর ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাঁদের মালাবদল সম্পন্ন হয়েছে। অভিনেতার এক ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বিয়ের ছবি।

তৃতীয়বার বিয়ে আমির খানের

আমির খানের বান্দ্রার বাড়িতে চাঁদের হাট বসেছে আজ। শনিবার থেকেই সেজে উঠছিল বিয়েবাড়ি। তবে আজ বৃষ্টি উপেক্ষা করেই হাজির হন অতিথিরা। জলমগ্ন অবস্থা সত্বেও এদিন বিয়েতে আসেন ১৫০ জন অতিথি। এমনকি সেই তালিকায় আমির খানের আগের দুই পক্ষের তিন সন্তান আর গৌরীর এক পুত্র সন্তানও রয়েছে। এর পাশাপাশি আমির খানের দীর্ঘদিনের বন্ধু ও ‘লগান’ সিনেমার পরিচালক আশুতোষ গোয়ারিকর এবং অভিনেত্রী এলি আভরামও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাছাড়া বলিউড থেকেও আমির খানের ঘনিষ্ঠদের এদিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। আইন মতেই বিয়ে করেছেন তাঁরা।

প্রসঙ্গত, দীর্ঘ ২৫ বছর আগে প্রথম পরিচয় হলেও আমির এবং গৌরীর সম্পর্ক শুরু হয় ২০২৪ সালে। তবে প্রথম এক বছর তাঁরা ‘লং ডিসটেন্স রিলেশনশিপ’ বজায় রাখেন। কিন্তু ২০২৫ এর মার্চ মাসে নিজের ৬০ তম জন্মদিনে প্রথমবার গৌরী স্প্র্যাটকে নিজের পার্টনার হিসেবে পরিচয় করান আমির খান। যদিও তিনি তখন জানিয়েছিলেন, আবার বিয়ে করার কোনও পরিকল্পনা তার নেই। কিন্তু গৌরীর সঙ্গে তিনি সুখী বোধ করছেন। গৌরী আগে একটি হেয়ার কেয়ার সংস্থায় কর্মরত ছিলেন। কিন্তু বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনের সঙ্গে যুক্ত।

আরও পড়ুন: ৬ মাস পর অবশেষে বেলঘরিয়া ব্রিজে যান চলাচল শুরু, আপাতত স্বস্তি জনতার

জানিয়ে রাখি, আমির খান এর আগে দু’বার বিয়ে করেছিলেন। এটি তার তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে প্রথমবার তিনি রিনা দত্তের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন। সেই পক্ষে তাঁদের দুই সন্তান রয়েছে, জুনায়েদ খান এবং ইরা খান। এরপর ২০০২ সালে বিবাহ বিচ্ছেদের পর ২০০৪ সালে আবার পরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন আমির খান। সেই সম্পর্ক ২০০৫ সালে বিয়েতে রূপ নেয়, এবং ২০১১ সালে তাঁদের আরও এক ছেলে আজাদের জন্ম হয়। কিন্তু ২০২১ সালে কিরণের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর একা থাকতে শুরু করেন আমির। অবশেষে ২০২৪ সালে গৌরীর সঙ্গে সম্পর্কের পর তা আবারও বিয়েতে রূপ নিল।

Leave a Comment