=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ধেয়ে আসছে শক্তিশালী কিউমুলোনিম্বাস মেঘ, বাংলায় ব্যাপক দুর্যোগ! আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ আবহাওয়াবিদদের আশঙ্কা সত্যি করে বাংলার দিকে ধেয়ে আসতে চলেছে শক্তিশালী বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস। মেঘ থেকে গোটা রাজ্যে মারাত্মক ঝড়বৃষ্টির প্রবণতা বজায় থাকবে। আজ রবিবার থেকে ব্যাপক ঝড় বৃষ্টি পেতে চলেছে সমগ্র বাংলা। আগামী ৫ জুলাই অবধি দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপ্তি বাড়বে, অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি ও কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়া ৫০–৬০ কিমি/ঘণ্টা বা তার বেশি হতে পারে। ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে বাংলায় ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ রবিবার ছুটির দিন সারাদিন কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন হালকা থেকে মাঝারি তো আবার কখনও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়্গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠে অবস্থানকারী মৌসুমি অক্ষরেখা যা পূর্বে রাজস্থান থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত ছিল বর্তমানে হরিয়ানা ও উত্তরপ্রদেশ হয়ে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত বিস্তৃত রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, আজ ভারী থেকে অত্যাধিক ভারী বর্ষণের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এদিকে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর দিনাজপুর জেলায়। উত্তরের বাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে।

আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনের জন্য প্রবল সতর্কতা জারি করা হয়েছে, জায়গায় জায়গায় দুর্যোগের সম্ভাবনা রয়েছে। সোমবারেও ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বৃষ্টিপাতের দাপট অব্যাহত থাকবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। এদিকে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ২৪ পরগণা এবং হুগলী জেলায়।

Leave a Comment