ফাঁসি হবেই খুনিদের! বাগনানের নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দিন কয়েক আগে মৃত্যু (BJP Worker Death) হয়েছিল বাগনানের বিজেপি কর্মী প্রশান্ত দে-র। পাইকপারি গ্রামের বাসিন্দার মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূলের গুন্ডাবাহিনীর দিকে। শনিবার নিহত সেই বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সূত্রের খবর, কাঁথিতে নিজের বাড়ি ফেরার পথে বিজেপি কর্মীর বাড়িতে ঢু মারলেন মুখ্যমন্ত্রী। সেখানে, নিহতের পরিবারের সাথে কথা বলতে দেখা গেল শুভেন্দু অধিকারীকে।

নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী

স্থানীয় সূত্রে খবর, শনিবার বাগনানে নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন মুখ্যমন্ত্রী। একই সাথে, তাঁদের প্রতি সমবেদনাও জানান তিনি। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে সেদিনের গোটা ঘটনার বিবরণ দেন পরিবারের সদস্যরা। একই সাথে, প্রশান্তর খুনের নেপথ্যে থাকা তৃণমূলের দুষ্কৃতীরা কেউ যাতে রেহাই না পান এই আবেদনও করে ওই অসহায় পরিবার।

কয়েকটি সূত্র মারফত খবর, এদিন নিহত বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলার পর গোটা ঘটনার বিবরণ শুনেছিলেন মুখ্যমন্ত্রী। আর তারপরই নাকি তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন প্রশান্তর মৃত্যুর পিছনে যাঁরা যাঁরা রয়েছে, সেই সব দুষ্কৃতীদের একজনও আইনের হাত থেকে রেহাই পাবে না! সূত্রের খবর, নিহত বিজেপি কর্মীর পরিবারের সাথে কথা বলার পর মুখ্যমন্ত্রী নাকি আশ্বস্ত করে এও বলেছেন, তদন্তের জন্য সিট গঠন হয়েছে। খুনিদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি দিতে যা করতে হয় করবে সরকার!

অবশ্যই পড়ুন: আয়ারল্যান্ডের হয়ে ভারতকে গো হারা হারিয়েছেন রাজস্থানের এই প্লেয়ার

উল্লেখ্য, তৃণমূল সরকারকে উৎখাত করে 26 এর নির্বাচনে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। কিন্তু তারপরেও দাপাদাপি কমেনি তৃণমূলের দুষ্কৃতিদের। আর এই তৃণমূল গুন্ডাবাহিনীর কোপে পড়ে প্রাণ গিয়েছে বহু বিজেপি কর্মীর। সেই তালিকায় রয়েছেন প্রশান্ত দেও। সম্প্রতি হাওড়ার বাগনানের এই বিজেপি কর্মীকে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে। শুধু তাই নয়, খুন করার পর ফোনে নাকি খুনিকে বলতে শোনা যায়, “মার্ডার করে দিয়েছি, এসে নিয়ে যা!” প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রশান্তর খুনের ঘটনায় 17 জন দুষ্কৃতি জড়িত ছিল।

Leave a Comment