=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কাঁঠালের বীজ দিয়ে এই পদ্ধতিতে ৫ মিনিটে বানান সুস্বাদু ভর্তা, রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের (Summer) মরশুমে অনেকের বাড়িতেই এখন আম কাঁঠালে (Jackfruit) ভর্তি। অনেকে আবার যেমন আমের আটি ফেলে দেন অন্যদিকে আবার অনেকেই কাঁঠালের পাশাপাশি এর বীজও খেয়ে থাকেন। বলা হয় এই বীজ শরীরের জন্য বেশ পুষ্টিকর এবং সুস্বাদু। কারণ এতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, খনিজ লবণ এবং ভিটামিন। তাইতো কেউ এই বীজ দিয়ে তরকারি বানান, কেউ আবার ভর্তা (Kanthaler Bijer Bhorta) বানিয়ে খান। তাহলে চলুন আজ এই ভর্তার সুস্বাদু রেসিপি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

উপকরণ

কাঁঠালের বীজের ভর্তা বানানোর জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — কাঁঠাল বিচি, শুকনো লঙ্কা, নুন, ধনেপাতা, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, বিট নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, রসুন কুচি।

রান্নার পদ্ধতি

প্রথমে কাঁঠাল বীজ গুলি কাঁঠাল থেকে ভালো করে ছাড়িয়ে দিয়ে জলে ধুয়ে রোদে শুকোতে দিতে হবে। এরপর বেশ কয়েকদিন শুকিয়ে নেওয়ার পর ওই কাঁঠালের দানাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে। একটি প্যানে জল ফুটিয়ে সামান্য নুন দিয়ে ওই দানাগুলো সিদ্ধ করে নিতে হবে। এবার একটি শুকনো কড়াইয়ে শুকনো লঙ্কা এবং সামান্য নুন দিয়ে হালকা ভেজে নিতে হবে। একটি ব্লেন্ডারে ভাজা শুকনো লঙ্কা ব্লেন্ড করে নিতে হবে। এবার ওই একই ব্লেন্ডারে সিদ্ধ করে রাখা কাঁঠালের দানাগুলোর খোসা ছাড়িয়ে ওগুলো ব্লেন্ড করে নিতে হবে।

আরও পড়ুন: আর একঘেয়ে মাছের ঝোল নয়, আজই ট্রাই করে ফেলুন পোড়া কাতলার তেল ঝাল, রইল রেসিপি

সবকিছু হয়ে গেলে এবার একটি বাটিতে কাঁঠাল বীজ মাখা, ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, ধনেপাতা, বিট নুন, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা কুচি দিয়ে মেখে নিতে হবে। অন্যদিকে একটি কড়াইতে সামান্য তেলে কাঁচা পেঁয়াজ এবং রসুন কুচি হালকা করে ভেজে নিয়ে ওই কাঁঠাল বীজের ভর্তার মধ্যে দিয়ে দিতে হবে। সবকিছু ভালো করে মাখি নেওয়ার পর শেষের দিকে একটু সর্ষের তেল দিয়ে আবার পুরোটা মাখিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি কাঁঠালের বীজের ভর্তা।

Leave a Comment