সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ জুন, শনিবার। বাংলায় মোদীর সফর, জাহাঙ্গীরের স্ত্রী গ্রেফতার, সই জালিয়াতি কাণ্ডে সিআইডি তলব, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) সই জালিয়াতি কাণ্ডে শোভনদেব চট্টোপাধ্যায়কে তলব সিআইডির
সই জালিয়াতি কাণ্ডে এবার তৃণমূলের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় এর বাড়িতে হানা দিল সিআইডির দল। আজ গোয়েন্দা সংস্থার ২ সদস্যের একটি দল ভবানীপুরে তৃণমূলের প্রবীণ নেতার বাড়িতে হাজির হয়েছেন। দীর্ঘ আধ ঘণ্টা রাজ্যের প্রাক্তন পরিশোধীয় মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পরেই তাঁরা বেরিয়ে আসেন। শোভনদেব চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, তদন্তে ২০০ শতাংশ সহযোগিতা করতে আমি প্রস্তুত। কিন্তু যারা এই ঘটনায় অভিযোগ জানিয়েছে আমি চাই তাদের তদন্তের আওতায় নিয়ে আসা হোক। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) নিট পরীক্ষায় ফের গাফিলতি এনটিএর
নিট পরীক্ষার প্রশ্নপত্র লিক নিয়ে গোটা দেশে জল্পনা তুঙ্গে। আগামীকাল ২১ তারিখ পুনরায় পরীক্ষার দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। তবে ফের আরও এক গাফিলতির ঘটনা ঘটাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নাগপুরের এক পরীক্ষার্থীকে এবার পরীক্ষা কেন্দ্র হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির একটি ভারতীয় স্কুলকে বরাদ্দ করা হয়েছে। জানা গিয়েছে, সেই ছাত্রের নাম আব্দুল্লাহ তালিব। তিনি যখন এডমিট কার্ড ডাউনলোড করেন তখন তার পরীক্ষা কেন্দ্র হিসেবে ভারতের পরিবর্তে লেখা ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি। তবে এনআইটি এই ভুল স্বীকার করে জানিয়েছে, তাকে পুনরায় এডমিট কার্ড দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ছাত্রকে শাসন করতে গিয়ে আইনি গ্যাঁড়াকলে শিক্ষক
ছাত্রকে শাসন করতে গিয়ে এবার আইনি মামলায় জড়িয়ে পড়লেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গায়। জানা গিয়েছে, ওই হাইস্কুলের শিক্ষক তন্ময় চক্রবর্তীর বিরুদ্ধে এক ছাত্রের অভিভাবক অভিযোগ তুলেছিল। বিশেষ করে ছাত্রকে কেন শাসন করা হয়েছিল সেই নিয়েই প্রশ্ন ওঠে। তারপর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। এমনকি শিক্ষককে গ্রেফতার করার পর গতকাল তাঁকে আদালতে হাজির করানো হয়। সেখানে বিচারক শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা অভিভাবকের অভিযোগপত্র দেখে অসন্তোষ প্রকাশ করেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) বাড়িতে বসে বেতন নেওয়া শিক্ষকদের যাচাই শুরু পশ্চিমবঙ্গ সরকারের
তৃণমূল জমানায় বাড়িতে বসেই শিক্ষকরা মোটা অংকের টাকা বেতন পেতেন। এমনকি স্কুলে তারা হাজিরা দিতেন না। সেই সমস্ত শিক্ষকদের এবার যাচাই করার কাজ শুরু করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট বানানো হয়েছে, যে সমস্ত শিক্ষকরা বাড়িতে বসেই বেতন নিয়েছেন অথচ স্কুলে যাননি, তাদেরকে আলাদা করে চিহ্নিত করা হবে। সেই কাজ ইতিমধ্যেই শিক্ষা দপ্তর শুরু করেছে। পাশাপাশি যে সমস্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরেই একই স্কুলে কর্মরত তাদেরকে বদলির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) জাহাঙ্গীর খানের স্ত্রী গ্রেফতার
ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের পর এবার তাঁর স্ত্রী রেজিনা বিবিকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, গত মঙ্গলবার জাহাঙ্গীরকে পুলিশের হাত থেকে ছাড়ানোর নামে থানায় গিয়ে তান্ডবের চেষ্টার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে গ্রেফতার। আজ সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের হাতে তিনি গ্রেফতার হয়েছেন। এমনকি বিক্ষোভকারীরা তাঁর নেতৃত্বে পুলিশের উপর সেদিন চড়াও হয়েছিল বলে অভিযোগ। এর পরেই অস্ত্র এবং বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) রেল যাত্রীদের জন্য নতুন আইন কাঠামো প্রকাশ
ফের সাধারণ যাত্রীদের বিরাট ঝটকা দিল ভারতীয় রেল। এমনিতেই টিকিট না কেটে ট্রেনে উঠলে এবার থেকে ২৫০ টাকার বদলে ৫০০ টাকা ফাইন করা হয়েছে। তবে পাশাপাশি এবার ট্রেনে অবৈধভাবে ভিক্ষা বা হকারী বন্ধ করার নির্দেশিকা জারি করা হয়েছে। এমনকি নতুন ফাইনের কাঠামো ধার্য করা হয়েছে। জানা গিয়েছে, অন্যের টিকিটে ভ্রমণ করলে ৫০০ টাকা দিতে হবে। অবৈধভাবে ট্রেনের ভিতরে ভিক্ষাবৃত্তি বা হকারি করতে গিয়ে ধরা পড়লে ২০০০ টাকা দিতে হবে। ট্রেন বা স্টেশন সংলগ্ন এলাকায় আপত্তিকার ভাষা ব্যবহার করলে ১০০০ টাকা দিতে হবে। আর সবথেকে বড় ব্যাপার, বিপজ্জনক কোনও পণ্য বহন করলে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন তপব্রত চক্রবর্তী
প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল থেকে শুরু করে ওবিসি মামলায় রায় দিয়েছিলেন তিনি। সেই তপব্রত চক্রবর্তীকেই এবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বানানো হল। ছোটবেলা থেকেই আইনি পরিবারে তাঁর বেড়ে ওঠা। দীর্ঘ ২২ বছর কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেছেন তিনি। তারপর ২০১৩ সালে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছিলেন তপব্রত চক্রবর্তী। তারপর ২০১৬ সালের ১৪ মার্চ স্থায়ী বিচারপতি হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। আর এবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করা হল তাঁকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বড় ভাষণ প্রধানমন্ত্রীর
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ হুগলির তারকেশ্বর থেকে জনসভা করেছেন তিনি। আর সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা তুলে ধরলেন। এদিন প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছেন যে, শৃঙ্খলা মুক্ত হয়েছে এই বাংলা। আর এই পরিবর্তন ভালো লাগছে তো? আমরা প্রথমবার পশ্চিমবঙ্গ দিবস প্রত্যক্ষ করছি। তৃণমূল যেভাবে দুর্নীতি করে রেখেছিল তা ভরাট হতে কিছুটা সময় লাগবে। এমনকি তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান নিয়েও ভুয়সী প্রশংসা করেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) শিয়ালদা ডিভিশনে তিনটি মেমু লোকালের গন্তব্য পথ বৃদ্ধি
পশ্চিমবঙ্গ দিবসের দিন যাত্রীদের সুবিধার্থে এবার শিয়ালদা ডিভিশনের তিনটি মেমু লোকালের গন্তব্য পথ বাড়িয়ে দিলে পূর্ব রেল। মুর্শিদাবাদ এর অন্তর্গত কাশিমবাজার পর্যন্ত চলা তিনটি মেমু লোকাল এবার থেকে বহরমপুর কোর্ট পর্যন্ত যাবে বলে খবর। বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র নিজেই এ কথা জানিয়েছেন। এতদিন কাশিমবাজার পর্যন্ত চলা ট্রেন নম্বর ৬৩০৪২ লোকালটি আজিমগঞ্জ-বহরমপুর কোর্ট লোকাল হিসেবেই এবার থেকে বহরমপুর কোর্ট পর্যন্ত যাবে। এতে নিত্যযাত্রীরা অনেকটাই উপকৃত হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) বিশ্বাস ব্রাদার্সের জমি ফেরত চাওয়ার ডেডলাইন এলআইসির
এলআইসির জায়গা দখল করে বিশ্বাস ব্রাদার্স তৈরি করেছিল সুরুচি সংঘের ক্লাব। তৃণমূলের আমলে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাইয়ের বিরুদ্ধে এলআইসি এর জমি দখল করে এই ক্লাব বানানোর অভিযোগ রয়েছে। তবে এবার সেই জমি ফেরত চেয়েছে সরকারি বীমা সংস্থা এলআইসি। এমনকি চিঠিতে বলা হয়েছে, আগামী জুলাই মাসের ১৫ তারিখের মধ্যেই মাঠ খালী করে দিতে হবে। না হলে তারা আইনি পথে হাঁটবে। এতদিন পর্যন্ত নিউ আলিপুরে এলআইসির মাঠে দখল করে দুর্গাপুজো করার পাশাপাশি অন্যান্য অনুষ্ঠান করত এই সংঘ। তবে জমি চলে যাওয়ার পর দুর্গাপূজা নিয়ে উঠছে প্রশ্ন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন