=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘বিউটি উইথ ব্রেইন’ তিনবছরে তিন বার UPSC ক্র্যাক, চতুর্থবারের প্রচেষ্টায় IAS হলেন অর্পিতা

অনন্যা সরকার, মহারাষ্ট্র: কথায় বলে যারা কঠোর পরিশ্রম করেন তাদের কখনও হার হয় না। প্রাথমিকভাবে অনেক বাধা-বিপত্তি আসলেও শেষমেষ জয় ঠিকই হবে। যারা সঠিক পথে কঠোর পরিশ্রম করেন, তারা একদিন ইতিহাসও গড়তে পারেন। এমনটাই প্রমাণ করে দেখিয়েছেন মহারাষ্ট্রের অর্পিতা থুবে (UPSC Success Story of IAS Arpita Thube)। তিনি দেশের অন্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি-তে উত্তীর্ণ হওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে গিয়েছেন এবং তার ফলও পেয়েছেন হাতেনাতে। অর্পিতা আজ একজন সফল আইএএস (IAS) অফিসার। আসুন তাহলে তাঁর এই সাফল্যের কাহিনীটি জেনে নেওয়া যাক। 

মনোবল ও নিষ্ঠার জোরে ইউপিএসসি জয় 

মহারাষ্ট্রের থানের বাসিন্দা অর্পিতা থুবে ছোট  থেকেই পড়াশোনায় খুব মেধাবী ছিলেন। তিনি সর্দার প্যাটেল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেন। এরপর অর্পিতা ২০১৯ সালে প্রথমবারের জন্য ইউপিএসসি পরীক্ষায় বসেন। তবে সেবছর তিনি প্রিলিমিনারি পরীক্ষাতেও উত্তীর্ণ হতে পারেননি, যা তাঁর কাছে একটি বড় ধাক্কা হয়ে আসে। 

তবে, এতে হার মেনে নেননি অর্পিতা। বরং এই ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। পরের বছর ২০২০-তে আবার দেন পরীক্ষা এবং তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সারা দেশের মধ্যে ৩৮৩তম র‍্যাঙ্ক (AIR) অর্জন করে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (IPS)-এ যোগদান করেন। তবে, অর্পিতার চেয়েছিলেন আইএএস অফিসার হতে। তাই তিনি থেমে থাকেননি। আইপিএস এর প্রশিক্ষণের পাশাপাশি চালিয়ে যান পরবর্তী পরীক্ষার প্রস্তুতিও। এরপর ২০২১ সালে তিনি তৃতীয়বারের জন্য ইউপিএসসি পরীক্ষা দেন, কিন্তু এবারও লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হন।

আরও পড়ুন: সহ্য করেন বহু বিদ্রূপ ও কটাক্ষ, UPSC ক্র্যাক করে আজ IAS অফিসার কামারের ছেলে

নানান প্রতিবন্ধকতা সত্ত্বেও, হাল না ছাড়ার মানসিকতা নিয়ে অর্পিতা তার চতুর্থ ও শেষ প্রচেষ্টার জন্য কঠোরভাবে প্রস্তুতি নিতে থাকেন। এমনকি প্রস্তুতিতে পুরোপুরি মনোযোগ দেওয়ার জন্য আইপিএস-এর দায়িত্ব থেকেও বিরতি নিয়েছিলেন। তিনি অবশেষে ২০২২ সালের ইউপিএসসি পরীক্ষায় ২১৪তম র‍্যাঙ্ক অর্জন করে একজন আইএএস অফিসার হন। বর্তমানে অর্পিতা থুবে মহারাষ্ট্রের নাসিক মহকুমায় আইটিডিপি (ITDP) প্রজেক্ট অফিসার কাম অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Comment