=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৈভব এখনই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করুক চান না টিম ইন্ডিয়ার কোচ! জানালেন নিজেই

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আয়ারল্যান্ডের বিরুদ্ধে (India Vs Ireland) প্রথম ম্যাচে হারের পরেও শিক্ষা নেননি অধিনায়ক শ্রেয়স আইয়ার! গতকাল বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) দ্বিতীয় টি-টোয়েন্টিতে সুযোগ না দেওয়ায় এমনটাই বক্তব্য ছিল ভারতীয় ক্রিকেট সমর্থকদের। তাঁদের অনেকেই মনে করছেন, বৈভব যদি আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতেন, হয়তো তিনি একাই ভারতকে জিতিয়ে দিতে পারতেন। আসলে ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশ বৈভবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় রয়েছেন। তবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার থেকে শুরু করে ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে নিজেও চাইছেন না এত দ্রুত বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করুক!

বৈভবের অভিষেক হোক চাইছেন না সহকারি কোচ?

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বৈভব সূর্যবংশীর অভিষেক না হওয়ায় ক্ষুব্ধ টিম ইন্ডিয়ার সমর্থকরা। এরই মাঝে প্রকাশ্যে এসেছে ভারতীয় দলের সহকারি কোচ রায়ানের মন্তব্য। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত সিরিজ হারতেই টিম ইন্ডিয়ার এই সহকারি কোচ বৈভব সূর্যবংশীকে নিয়ে কথা বলতে গিয়ে জানালেন, বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য আরও একটু ধৈর্য করা উচিত।

টিম ইন্ডিয়া সহকারি কোচের কথায়, “বৈভব আন্তর্জাতিক ক্রিকেটে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত, এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে সঞ্জু স্যামসন এমন একজন প্লেয়ার যে তিন মাস আগে আমাদের বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছে।” এদিন দুশখাতে একেবারে স্পষ্ট করে জানান, ঘরোয়া ক্রিকেটে বিস্ফোরক ব্যাটিং থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একের পর এক রেকর্ড ভাঙা সত্ত্বেও কিশোর বৈভবকে সংযত থাকতে হবে!

ভারতীয় দলের সহকারি কোচ আরও বলেন, “আমরা প্রত্যেকেই বৈভবের ব্যাটিং দেখার জন্য আগ্রহী। তবে তাঁকে টিম ইন্ডিয়ায় অভিষেক করানোর আগে একটু সময় দেওয়া হোক। তাঁকে গোটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে দিন। সে দীর্ঘ সময় ধরে ভারতীয় দলে খেলবে!” সব মিলিয়ে বলাই যায়, তাড়াহুড়ো করে বৈভবকে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করাতে চাইছেন না ভারতীয় দলের সহকারী কোচ।

অবশ্যই পড়ুন: ফের খারিজ অভিষেকের আবেদন, দ্রুত শুনানি করতে নারাজ হাইকোর্ট

প্রসঙ্গত, এদিন আয়ারল্যান্ডের কাছে ভারতের এমন লজ্জার পরাজয় নিয়ে কথা বলতে গিয়ে সহকারী কোচ রায়ান বললেন, “সত্যিই অবিশ্বাস্য লাগছে। আমরা কিছুদিন আগেই বিশ্বকাপ জিতেছি। আমরা এমন একটা দলের কাছে সিরিজ হেরেছি যাঁরা খুব ঠান্ডা মাথায় খেলেছে এবং কিছু মৌলিক বিষয়ের উপর মনোযোগ দিয়ে কাজ করেছে।”

Leave a Comment