=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভেনিজুয়েলার পর পাকিস্তান, ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পড়শি দেশ, হতাহত…

সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু মিছিলে পরিণত হয়েছে ভেনিজুয়েলা। তবে শনিবার সকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল (Pakistan Earthquake)। সূত্রের খবর, এদিন পড়শি দেশটিতে ৫.৪ মাত্রার কম্পন অনুভূত হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপের রিপোর্ট অনুযায়ী এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বারখান শহরের প্রায় ৬৩ কিলোমিটার দূরে। এমনকি সেটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে ছিল। যদিও এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

বেশ কিছু প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে পাকিস্তানের সময় সকাল ৮ টা বেজে ৫৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কম্পন অনুভব করা মাত্রই লোকজন বাসস্থান ছেড়ে ছুটে বেরিয়ে আসে। এমনকি হইহুল্লোড় পড়ে যায়। কিন্তু এই ভূমিকম্পে সেরকম কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি, এবং কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি। ইতিমধ্যেই প্রশাসনিক আধিকারিকরা সতর্কতা জারি করেছে। যদিও সাম্প্রতিক সময়ে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। এর আগে শুক্রবার বেলুচিস্তানের বেশ কয়েকটি এলাকায় কম্পন অনুভূত হয়। এমনকি বিশেষজ্ঞরা এই ধরনের এলাকাগুলিতে সাধারণ মানুষকে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন।

প্রযুক্তিগতভাবেই পাকিস্তান বিশ্বের অন্যতম প্রধান ভূমিকম্প প্রবণ অঞ্চল। কারণ, দেশটি এরকম এক সীমানায় অবস্থিত যেখানে ভারতীয় পাত এবং ইউরোপীয় পাতের ক্রমবর্ধমান সংঘর্ষ হয়। আর বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়ার মতো এলাকাগুলিতে ফল্ট লাইনগুলি খুব কাছে চলে আসার কারণে এই ধরনের কম্পন অনুভূত হয়। তবে আজকের এই কম্পনের পর দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং প্রশাসন সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে এবং কোনও ক্ষয়ক্ষতি আদৌ হয়েছে কিনা তা খতিয়ে দেখছে।

আরও পড়ুন: সোনা, রুপোর দাম নিয়ে অস্বস্তির খবর

উল্লেখ্য, সম্প্রতি ভেনিজুয়েলায় ঘটে যাওয়া সেই ভয়াবহ ভূমিকম্পের রেশ এখনও কাটেনি। গত বুধবার এই দেশটিতে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি বিধ্বংসী মাত্রার কম্পনে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। এখনও পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ভূমিকম্পে প্রায় ৯২০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৫০ হাজারের বেশি মানুষ নিখোঁজ বলেও খবর। এমনকি বিধ্বংসী কম্পনে ১৭২ জন আটকা পড়েন এবং ৩৩৬০ জন আহত হয়েছেন। দেশটির পাশে মেক্সিকো থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, ভারত, সুইজারল্যান্ড, কলম্বিয়া সহ একাধিক রাষ্ট্র সাহায্যের জন্য দাঁড়িয়েছে। তবে সেই রেশ কাটতে না কাটতেই কেঁপে উঠল পাকিস্তান।

Leave a Comment