=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সিঁথিতে সিঁদুর, কপালে টিপ! মাহিকা শর্মার সাথে বিয়ে সেরে ফেললেন হার্দিক? ভাইরাল ছবি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের ফিটনেস পরীক্ষায় ব্যর্থ হওয়ায় আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজের ভারতীয় দলে (Team India) জায়গা পাননি তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবি হার্দিক পান্ডিয়ার বিবাহের জল্পনা বাড়িয়েছে! সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ছবিটিতে দেখা যাচ্ছে, একসাথে দাঁড়িয়ে রয়েছেন হার্দিক এবং মাহিকা শর্মা। সেই ছবিতে মাহিকার সিঁথিতে সিঁদুর লক্ষ্য করা গিয়েছে। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে গোপনে বিয়ে করে ফেললেন হার্দিক পান্ডিয়া?

গোপনে বিয়ে সারলেন হার্দিক পান্ডিয়া?

সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া ছবিটিতে দেখা গিয়েছে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মা। মাঝে দাঁড়িয়ে রয়েছেন মাহিকার মা। ছবিটিতে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে মাহিকা শর্মার সিঁথিতে রয়েছে সিঁদুর। আর তা দেখেই নেট নাগরিকদের একটা বড় অংশ জানতে চাইছেন সত্যিই কি গোপনে বিয়ে সেরে ফেললেন হার্দিক পান্ডিয়া? এ নিয়ে অবশ্য স্পষ্ট কোনও তথ্য মেলেনি। হার্দিক পান্ডিয়াও এ বিষয়ে মুখ খোলেননি এখনও পর্যন্ত।

যদিও ছবিটি দেখে নেট নাগরিকদের একাংশ ইতিমধ্যেই বুঝে গিয়েছেন ছবিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি। কারণ ছবিটিতে হার্দিক পান্ডিয়া এবং মাহিকা শর্মাকে অতিরঞ্জিত করে দেখানো হয়েছে। যার সাথে বাস্তব মুখমন্ডল বা চেহারার আদতে কোনও মিল নেই। তবে এমন ছবি নিয়েও অনেকেরই বক্তব্য, টিম ইন্ডিয়া থেকে বাদ পড়েই বিয়ে করে নিয়েছেন হার্দিক!

অবশ্যই পড়ুন: পাকিস্তানকে ৭-১ গোলে হারাল ভারত, হকিতে বিরাট কৃতিত্ব টিম ইন্ডিয়ার

উল্লেখ্য, 2024 সালে প্রাক্তন স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সাথে বিবাহ বিচ্ছেদের পর প্রেমিকা জেসমিন ওয়ালিয়ার সাথে সম্পর্কে জড়িয়ে ছিলেন হার্দিক পান্ডিয়া। যদিও পরবর্তীতে সেই সম্পর্কও ভেঙে যায় ভারতীয় তারকার। এরপর একটা দীর্ঘ সময় একা থাকাতে থাকতেই ভারতীয় ক্রিকেটারের জীবনে এন্ট্রি নেন মাহিকা শর্মা। পরবর্তীতে হার্দিক নিজেও তাঁকে প্রেমিকা হিসেবে পরিচয় দিয়েছেন।

Leave a Comment