সহেলি মিত্র, কলকাতা: নতুন সরকার আছেই একদম নববধূর মতো সেজে উঠছে গোটা পশ্চিমবঙ্গ। করা হচ্ছে একের পর এক উন্নয়নমূলক কাজ। এবার সেই কাজেই যুক্ত হতে চলেছে নন্দীগ্রাম (Nandigram)। বিজেপি সরকার এই নন্দীগ্রামকে আমূল বদলে দিতে চলেছে। গ্রামের বদলে একদম শহুরে সুযোগ সুবিধা আগামী দিনে উপলব্ধ হতে পারে। আপনিও কি নন্দীগ্রামের বাসিন্দা? তাহলে চলুন জেনে নেবেন সরকারের তরফে নন্দীগ্রামের উদ্দেশ্যে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে।
বদলে যেতে চলেছে নন্দীগ্রাম
সরকারি সূত্রে খবর উন্নয়ন মডেলের অংশ হিসাবে নন্দীগ্রামকে আগামী দিনে বাংলা তথা গোটা দেশের সামনে তুলে ধরা হবে। ইংরেজি মাধ্যম স্কুল থেকে শুরু করে দমকল, অডিটোরিয়াম, সাবস্টেশন, আইটিআই কলেজ ও অন্যান্য সংস্কারমূলক কাজ হবে পূর্ব মেদিনীপুরের এই জায়গায়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত শুক্রবার নন্দীগ্রাম ১ বিডিও অফিসে হাইভোল্টেজ বৈঠক হয়। সেখানে বেশ কিছু বিষয় উত্থাপিত হয়। সূত্রের খবর, এদিনের বৈঠকে নন্দীগ্রামের আরও কী কী উন্নয়ন করা যায় সেই নিয়ে দীর্ঘ আলোচনা হয়।
আরও পড়ুনঃ বাজারে যাওয়ার আগে সাবধান! এই নিয়ম না মানলেই শাস্তি, নির্দেশিকা নবান্নর
সেদিনের বৈঠকে হাজির ছিলেন হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের(এইচডিএ) সিইও বিবেক দত্তাত্রেয় ভাসপে, হলদিয়ার মহকুমা শাসক সুরভী সিংলা, মহকুমা ভূমি অধিকারিক সুপ্রভাত দাস, নন্দীগ্রাম-২বিডিও দেবত্তম সরকার সহ দুই পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিধানসভা এলাকায় একশো কোটি টাকার বেশি উন্নয়নের পরিকল্পনা গৃহীত হয়েছে। নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ দেবাশিস দাস ও অশেষ পাল বড় মন্তব্য করেছেন। তাঁরা বলেন, ‘সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল, আইটিআই কলেজ, সাবস্টেশন, দমকল কেন্দ্র, অডিটোরিয়াম, বিভিন্ন ক্যানেলের উপর কাঠের ব্রিজের জায়গায় কংক্রিটের সেতু সহ নানা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে।’
কী কী কাজ হবে?
নিশ্চয়ই ভাবছেন কী কী হবে? সেক্ষেত্রে শোনা যাচ্ছে…
- নন্দীগ্রাম-১ ব্লকের গোকুলনগরে সরকারি ইংরেজি মাধ্যম স্কুল তৈরি হবে।
- তার পাশেই আর গড়ে উঠবে বিদ্যুৎ বণ্টন সংস্থার নতুন সাবস্টেশন। এই সাবস্টেশন তৈরি হওয়ার ফলে এলাকায় ঘন ঘন লোডশেডিং, ভোল্টেজের সমস্যা মিটবে।
- সোনাচূড়া কিংবা গোকুলনগর যে কোনো একটি জায়গায় তৈরি হবে সরকারি আইটিআই।
- দুই ব্লকে দু’টি অডিটোরিয়াম তৈরি হবে।
- দু’জায়গায় ইলেকট্রিক চুল্লি, বিধানসভার যে কোনো একটি জায়গায় দমকল কেন্দ্র গড়ে উঠবে।
- স্কুলগুলিতে লাইট, পাখা থেকে ন্যাপকিন ভেন্ডিং মেশিন সব ব্যবস্থা যথাযথ করা হবে।
- অন্তত ১০টি জায়গায় ক্যানেলের উপর কাঠের সেতু সরিয়ে গড়ে ওঠবে কংক্রিটের ব্রিজ।
- এছাড়াও দীর্ঘদিন ধরে আটকে থাকা নন্দীগ্রাম রেল প্রকল্পেও কাজ হবে।