=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রেস্তোরাঁ-স্টাইলে বানিয়ে ফেলুন আমুদি মাছের ফ্রাই, কাসুন্দির সঙ্গে জমে যাবে সন্ধ্যেটা

প্রীতি পোদ্দার, কলকাতা: বিকেল গড়াতে না গড়াতেই খিদে খিদে ভাব অনুভূত হয়। এদিকে আবার শুধু চা বিস্কুটেও মন ভরে না। সন্ধেবেলার স্ন্যাকস (Recipe) হিসেবে একটু টক ঝাল মিষ্টি না হলে যেন জমে না। সবসময় আবার বাড়ি থেকে খাবার অর্ডার করেও নিয়ে আসা যায় না। তাই সেক্ষেত্রে বাড়িতে আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধব এলে অগত্যা চিন্তায় পড়তে হয়, তবে আমাদের আজকের প্রতিবেদন সেই চিন্তা অনেকটাই কমিয়ে দিল। কারণ আজ আমরা নিয়ে এসেছি মুচমুচে আমুদি মাছের ফ্রাই (Amudi Fish Fry) এর রেসিপি নিয়ে। চলুন একনজরে বিস্তারিত জেনে নেওয়া যাক।

উপকরণ

আমুদি মাছের ফ্রাই বানানোর জন্য যে যে উপকরণ গুলো দরকার সেগুলি হল — আমুদি মাছ, ধনেপাতা, কাঁচালঙ্কা, আদা, রসুন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেকিং পাউডার, ব্যাসন, কর্নফ্লাওয়ার, পাতি লেবু, সাদা তেল।

রান্নার পদ্ধতি

আমুদি মাছের ফ্রাই বানানোর জন্য প্রথমে বাজার থেকে আনা মাছগুলোকে ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। এবার একটি ব্লেন্ডারে ধনেপাতা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি ভালো করে সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। মিশ্রণটা যাতে একটু মিহিভাব থাকে সেই দিকে নজর রাখতে হবে। এরপরে আদা কুচি এবং রসুন কুচিও একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। সবকিছু ব্লেন্ড হয়ে এলে একটি পাত্রে ধুয়ে রাখা আমুদি মাছগুলোর উপরে সামান্য নুন ছিটিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার তার মধ্যে আদা রসুন বাটা এবং ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে।

আরও পড়ুন: ডিম ছাড়াই হবে ডিমের ডালনা! কীভাবে? জেনে নিন ঠাকুরবাড়ির গোপন এই রেসিপি

এবার একটি পাত্রে পরিমাণ মতো ব্যাসনজ কর্নফ্লাওয়ার, নুন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সামান্য চিনি এবং বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তাতে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে। এবার করাইতে সাদা তেল গরম করে ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে একটা একটা করে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করার দরকার নেই যখন মাছগুলো আস্তে আস্তে মুচমুচে হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। সবশেষে সামান্য কাসুন্দি এবং টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করে ফেলুন আমুদি মাছের ফ্রাই।

Leave a Comment