=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লন্ডন হাইকোর্টে বিরাট ধাক্কা নীরব মোদীর, ১০০ কোটির মামলা জয় পেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

সৌভিক মুখার্জী, কলকাতা: পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদীর (Nirav Modi) বিরুদ্ধে এবার বিরাট জয় পেল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ব্রিটেনের লন্ডন হাইকোর্টের বাণিজ্যিক আদালত ব্যাঙ্কের পক্ষে রায় দিয়ে জানিয়ে দিয়েছে, ব্যাঙ্ক থেকে নেওয়া ঋনের টাকা পরিশোধের জন্য নীরব মোদী নাকি ব্যক্তিগতভাবেই দায়বদ্ধ। এমনকি আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, নীরব মোদীকে প্রায় ১০.৭ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১০০ কোটি টাকার বেশি টাকা পরিশোধ করতে হতে পারে। এই রায় ভারতীয় ব্যাঙ্কগুলির জন্য যে বিরাট সাফল্য তা বলার অপেক্ষা রাখে না।

ব্যক্তিগত গ্যারান্টির ভিত্তিতে দায়বদ্ধ নীরব

প্রসঙ্গত, লন্ডন কমার্শিয়াল কোর্টের বিচারক সাইমন টিঙ্কলার জানিয়েছেন, নীরব মোদী ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছ থেকে নেওয়া ঋণের জন্য ব্যক্তিগত গ্যারান্টি দিয়েছিলেন। যার ফলে ওই সংস্থার পক্ষ থেকে ঋণ পরিশোধ না হলে ব্যক্তিগতভাবে তিনি সেই টাকা ফেরত দিতে বাধ্য। আদালত জানিয়ে দিয়েছে, মূল ঋণের পরিমাণ প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৮.৯ কোটি টাকা। যার সঙ্গে চুক্তি অনুযায়ী সুদের পরিমাণ যোগ হবে।

এদিকে মামলায় নীরব মোদীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, ব্যাঙ্কের পাঠানো নোটিশ সঠিকভাবে পাওয়া যায়নি। তাঁর আইনজীবী যুক্ত দিয়েছিলেন, ব্যক্তিগত গ্যারান্টি কার্যকর করা যায় না। কিন্তু আদালত সেই দাবি মানেনি। বিচারক জানিয়ে দিয়েছেন, ব্যাঙ্কের পাঠানো নোটিশ যথাযথ নিয়ম মেনে পৌঁছেছিল। এমনকি ২০২৫ সালে পাঠানো নোটিশ নীরব মোদীর জেল ঠিকানাতে পাঠানো হয়েছিল বলে আদালত উল্লেখ করে। আদালত তারও জানায় যে, ২০১৯ সালে নিরব মোদী তাঁর আইনজীবীদের মাধ্যমে ২০১৮ সালের নোটিশের বিষয়টি জানতেন।

২০১৮ সাল থেকেই শুরু ঋণ ফেরতের প্রক্রিয়া

প্রসঙ্গত, এই ঘটনার সূত্রপাত ২০১২ সালে। সেই সময় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নীরব মোদীর দুবাইভিত্তিক সংস্থা Firestar Diamond FZE-কে ঋণ দিয়েছিল। পরবর্তী সময়ে ২০১৩ সালের আগস্ট মাসে নীরব মোদী ব্যাঙ্কের সঙ্গে ব্যক্তিগত গ্যারান্টি চুক্তিতে সই করেছিলেন। আর চুক্তিতে বলা হয়েছিল, সংস্থা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হলে নীরব নিজে সেই অর্থ ফেরত দিতে দায়বদ্ধ থাকবেন। এদিকে ২০১৮ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১০০০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ সামনে আসার পরেই নীরব মোদীর বিরুদ্ধে একাধিক তদন্ত শুরু হয়। এরপর ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও নিজেদের পাওনা টাকা ফেরতের জন্য আইনি পদক্ষেপ শুরু করে।

আরও পড়ুন: একধাক্কায় অনেকটাই কমল সোনা, রুপোর দাম! আজকের রেট

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বক্তব্য ছিল, নিরব মোদী এবং তাঁর সংস্থাগুলি আর্থিক পরিস্থিতির অবনতি হওয়ার পর ঋণ ফেরাতের দাবি জানানো হয়েছিল। তবে সেই দাবির কোনও উত্তর পাওয়া যায়নি। আদালত জানায়, পরিস্থিতি বিবেচনা করে ব্যাঙ্কের ঋণ ফেরত চাওয়ার পূর্ণ অধিকার ছিল, এবং নীরব মোদীর ব্যক্তিগত গ্যারান্টিও কার্যকর হয়েছিল।

Leave a Comment