=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

T20 বিশ্বকাপের মাঝেই বিশ্বের ১ নম্বর বোলার হলেন ভারতের মেয়ে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দাপট ভারতের (India)। ইংল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের 20 ওভারের বিশ্বকাপ চলাকালীন বিশ্বের এক নম্বর বোলার হয়ে উঠলেন ভারতীয় মহিলা দলের গুরুত্বপূর্ণ সদস্য স্পিনার শ্রী চারানি (Shree Charani)। এই মুহূর্তে 20 ওভারের বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন এই খেলোয়াড়। শেষ ম্যাচে, দক্ষিণ আফ্রিকা মহিলা দলের একের পর এক উইকেট ভেঙে ক্ষমতা প্রদর্শন করেছিলেন তিনি। আর সেই সূত্র ধরেই এবার 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এক নম্বর হয়ে উঠলেন ভারতের এই তরুণী।

পরিশ্রমের ফল পেয়েছেন চারানি

মাত্র 21 বছর বয়সী অন্ধ্রপ্রদেশের চারানি ভারতীয় দলের সুযোগ পাওয়ার পর থেকেই নিজেকে প্রমাণ করে এসেছেন। শুরুর দিকে কিছু ক্ষেত্রে ব্যর্থতা দেখতে হলেও নিজের লক্ষ্যে স্থির ছিলেন দেশের এই উদীয়মান তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পা রাখতে ভারতের হয়ে একেবারে জ্বলে উঠলেন তিনি। আজ পর্যন্ত তিন ম্যাচ মিলিয়ে মোট 10টি উইকেট ভেঙেছেন শ্রী। আর তাতেই টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সেরা বোলারদের তালিকায় একেবারে শীর্ষে জায়গা পেলেন এই ভারতীয়।

বলাই বাহুল্য, এর আগে মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ICC ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন ভারতের এই বোলার। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 24 রান খরচ করে তিনটি উইকেট তোলার পরপরই লিনসি স্মিথকে পেছনে ফেলে ICC র‍্যাংকিং তালিকার মগডালে জায়গা করে নিলেন চারানি।

অবশ্যই পড়ুন: টানা ছয় বিশ্বকাপে গোল, ইতিহাসে একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড গড়লেন রোনাল্ডো

প্রসঙ্গত, এতদিন মহিলাদের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ICC ক্রমতালিকায় শীর্ষে ছিলেন স্মিথ। তবে সম্প্রতি 3 ম্যাচে তিনটি উইকেট নিয়ে প্রথম স্থান থেকে এক ধাক্কায় তিন নম্বরে নেমে এসেছেন তিনি। আর সেই জায়গা দখল করেছে ভারতের মেয়ে। এখন দেখার, টি-টোয়েন্টিতে শীর্ষস্থান চারানি ধরে রাখতে পারেন কিনা!

Leave a Comment