=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লাউয়ের স্বাদ হবে দ্বিগুণ, মাছের তেলের সঙ্গে এভাবে করুন রান্না! রইল রেসিপি

প্রীতি পোদ্দার, কলকাতা: মাছ খেতে ভালবাসেন না এমন খুঁজে পাওয়া মুশকিল। এবার অনেকে এমন আচ্ছেন যে মাছের সঙ্গে মাছের তৈলাক্ত (Fish Oil) অংশটিও খেতে খুব ভালোবাসেন। যদিও অনেকে আবার পছন্দ করেন না বলে ফেলেও দেন। কিন্তু আজকে আমাদের প্রতিবেদন এই মাছের তেল দিয়ে এক সুস্বাদু তরকারির রেসিপি (Recipe) নিয়ে হাজির হয়েছে। আর সেটি হল— মাছের তেলের লাউয়ের তরকারি (Fish Oil With Bottle Gourd)। স্বাদে হবে দুর্দান্ত।

উপকরণ

মাছের তেলের লাউয়ের তরকারি রান্নার জন্য যে যে উপকরণ গুলো লাগবে সেগুলি হল — মাছের তেল, লাউ, পেঁয়াজ কুচি, আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, চিনি, গরম মশলা গুঁড়ো, সর্ষের তেল।

রান্নার পদ্ধতি

প্রথমে বাজার থেকে আনা মাছের তেল গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। অন্যদিকে লাউ গুলোর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে তার সঙ্গে পেঁয়াজ এবং আলু ও কুচি করে কেটে নিতে হবে। একটি ব্লেন্ডারে আদা কাঁচা লঙ্কা এবং রসুন এই তিনটি উপাদান ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবার একটি পাত্রে মাছের তেল নিয়ে ওর মধ্যে নুন, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা রসুন বাটা এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপরই কেটে রাখা পেঁয়াজগুলো ওর মধ্যে দিয়ে আবার মেখে নিতে হবে।

আরও পড়ুন: ঘন ঘন চোখ শুকিয়ে যাচ্ছে? মেনে চলুন এই ৪ ঘরোয়া টোটকা

কড়াইতে সামান্য সরষের তেল নিয়ে তা গরম করে ওর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা এবং গোটা জিরে ফোড়ন দিতে হবে। এবার ম্যারিনেট করে রাখা মাছের তেলগুলো কড়াইতে ঢেলে দিতে হবে। ভালো করে নাড়াচাড়া দিয়ে তেলটাকে প্রায় পাঁচ থেকে সাত মিনিট কষাতে হবে। মাছের তেলটা কিছুক্ষণ কষানোর পর এবার ঢেলে দিতে হবে কেটে রাখা আলু এবং লাউ। খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। লাভ এর থেকে এমনি জল বেরোয় তাই এক্সট্রা করে আর জল দিতে হবে না কষানোর জন্য। নামানোর আগে চিনি এবং সামান্য গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি মাছের তেলের লাউ তরকারি।

Leave a Comment