=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লোক আদালতে যাওয়ার আগেই মেটাতে হবে ৫০% চালান, চালু হল নতুন নিয়ম

সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রাফিক নিয়ম ভেঙে চালান কাটার পর অনেকেই এতদিন পর্যন্ত লোক আদালতের (Lok Adalat) দিকেই তাকিয়ে থাকতেন। কারণ, সেখানে গিয়ে অনেক সময় অর্ধেক টাকা বা তারও কম টাকায় দিয়ে চালান মিটিয়ে দেওয়ার সুযোগ পাওয়া যেত। তবে এবার সেই সুযোগে কাটছাঁট করল সরকার। নতুন নিয়ম অনুযায়ী, চালান নিয়ে আদালতে যাওয়ার আগেই গুনতে হবে জরিমানার অন্তত ৫০ শতাংশ টাকা (Traffic Challan)। হ্যাঁ, নতুন ব্যবস্থায় ট্রাফিক চালান নিষ্পত্তির প্রক্রিয়া আরও কঠোর এবং অনলাইন ভিত্তিক করা হচ্ছে। যার ফলে দীর্ঘদিন চালান ফেলে রেখে লোক আদালতে গিয়ে কম টাকায় মিটিয়ে নেওয়ার সেই সুযোগ এবার বন্ধ হতে চলেছে।

৪৫ দিনের মধ্যেই নিতে হবে পদক্ষেপ

কেন্দ্রীয় মোটর যানবাহন বিধি ১৯৮৯ নিয়ম পরিবর্তনের পর এখন থেকে চালান কাটার দিন থেকে ৪৫ দিনের মধ্যেই ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে যানবাহন মালিকদের কাছে দুটি পথ খোলা থাকবে। প্রথমত, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার টাকা জমা দিতে হবে। অথবা দ্বিতীয়ত, NextGen mParivahan পোর্টালে প্রয়োজনীয় নথি দিয়ে চালানকে চ্যালেঞ্জ করতে হবে। যদি ৪৫ দিনের মধ্যে কোনও রকম পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ধরে নেওয়া হবে যে চালানটি আপনি গ্রহণ করেছেন।

এবার যদি কোনও ব্যক্তি মনে করেন তার বিরুদ্ধে ভুল চালান কাটা হয়েছে, তাহলে অনলাইনে অভিযোগ জানাতে পারবেন। সেক্ষেত্রে নিয়ম মারফৎ ট্রাফিক পুলিশকে ৩০ দিনের মধ্যেই অভিযোগ নিষ্পত্তি করতে হবে। কিন্তু অভিযোগ খারিজ হয়ে গেলে এবং ব্যক্তি যদি আদালতের দ্বারস্থ হতে চান, তাহলে নতুন নিয়মে আগে জরিমানার ৫০ শতাংশ টাকা জমা দেওয়া বাধ্যতামূলক। অর্থাৎ, অর্ধেক টাকা না দিলে আপনি সরাসরি আদালতে গিয়ে চালান নিয়ে কোনও রকম আইনের সুবিধা নিতে পারবেন না।

আরও পড়ুন: ‘আমি ছিলাম বলেই …’ ‘দিদি নম্বর ১ থেকে কাজ খুইয়ে জি বাংলাকে চ্যালেঞ্জ রচনার

কেন আনা হল এই পরিবর্তন?

প্রশাসনের মতে, আগের ব্যবস্থায় অনেক সময় চালান দীর্ঘদিন ধরে বকেয়া পড়ে থাকত। পরে লোক আদালতের মাধ্যমে অনেকে কম টাকাতে নিষ্পত্তি করে নেওয়া যেত। কিন্তু নতুন নিয়মের মূল লক্ষ্য হল বকেয়া চালান কমানো, অনলাইন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, চালান নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছতা এবং ট্রাফিক নিয়মে মানার প্রবণতা বাড়িয়ে তোলা। এমনকি পরিসংখ্যান অনুযায়ী, দেশের বিভিন্ন শহরে বিপুল সংখ্যক চালান দীর্ঘদিন ধরে জমা রয়েছে। যেমন শুধুমাত্র নয়ডাতেই চলতি বছরের মে মাস পর্যন্ত ১১ লক্ষের বেশি ট্রাফিক চালান কাটা হয়েছে বলে খবর। কিন্তু নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সেই সমস্ত চালানের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই নিতে হবে পদক্ষেপ।

Leave a Comment