=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শতদ্রু ডিভিশন বেঞ্চে যেতেই থানায় হাজির অরূপ বিশ্বাস, চলছে জিজ্ঞাসাবাদ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নানান অজুহাতের পর অবশেষে মেসি কাণ্ডে থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। আজ অর্থাৎ বৃহস্পতিবার, সকাল 10টার কিছু সময় আগে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হন তৃণমূল নেতা। এর আগে অরূপ বিশ্বাসকে থানায় হাজির হতে বলে একের পর এক নোটিস দিয়েছিল পুলিশ। তবে সেইসব নোটিস সত্বেও হাজিরা এড়িয়ে ছিলেন তিনি। গ্রেফতারি এড়াতে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী। অবশেষে বৃহস্পতিবার সেই অরূপ নিজে থেকেই থানায় হাজির হলেন।

তদন্তে সহযোগিতা করতে চান অরূপ বিশ্বাস!

এর আগে গত মে মাসে, মেসি কান্ড নিয়ে অরূপ বিশ্বাস ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে একাধিক ধারায় বিধাননগর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন বাঙালির ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। আর তারপরেই তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপকে পরপর তিনবার নোটিস দিয়ে তলব করেছিল পুলিশ। তবে প্রতিবারই পুলিশের হাজিরা এড়িয়ে ছিলেন তিনি। মাঝে দ্বিতীয় নোটিস পাওয়ার পর গ্রেফতারির আশঙ্কায় তড়িঘড়ি কলকাতা হাইকোর্টে সমস্ত মামলার বিরুদ্ধে আবেদন জানান অরূপ। পরবর্তীতে আদালত তৃণমূল আমলের মন্ত্রীকে ভৎসনা করলেও তাঁর বিরুদ্ধে এখনই গ্রেফতারির মতো পদক্ষেপ নেওয়া যাবে না বলেই জানিয়ে দিয়েছিল। এক কথায়, অরূপকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট।

অবশ্যই পড়ুন: এই দিন ঘোষণা হবে ‘বেকার ভাতা’র! যুবশক্তি নিয়ে মিলল বড় আপডেট

এদিকে অরূপের রক্ষাকবচে অখুশি ছিলেন শতদ্রু দত্ত। আদালতের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন তিনি। আর তার পর পরই এবার পুলিশকে সহযোগিতা করতে নিজেই বিধাননগর দক্ষিণ থানায় হাজির হয়ে গেলেন অরূপ বিশ্বাস। সূত্রের খবর, মেসি কাণ্ড নিয়ে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্ত অরূপ বিশ্বাসকে। খুব সম্ভবত তাঁর বয়ান রেকর্ড করতে পারে পুলিশ।

Leave a Comment