=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

শুধু টিভি-ফ্রিজ নয় বন্ধ রাখুন এই যন্ত্রপাতিগুলিও, একটি বজ্রপাতেই ক্ষতি হতে পারে মারাত্মক

অনন্যা সরকার, কলকাতা: গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে রাজ্যের বিভিন্ন স্থানে। সঙ্গে রয়েছে বজ্রবিদ্যুতের (Lightning) চোখ রাঙানিও। বাজ পড়লেই টিভি ফ্রিজ বন্ধ করে দেওয়ার একটা অভ্যাস আমাদের রয়েছে। কারণ অনেক সময় বজ্রপাতের (lightning strikes) কারণে বিকল হয়ে যায় এই সমস্ত ইলেকট্রনিক্সগুলি (Electronics)। কিন্তু এখন প্রশ্ন হল শুধু এই ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো বন্ধ করে দিলেই কি সুরক্ষিত থাকা যাবে? এর উত্তরে বিশেষজ্ঞরা বলছেন, একেবারেই না। বজ্রপাতের সময়ও ঘরে এমন কিছু ইলেকট্রনিক্স চালু থাকে, যা বাজের কারণে চরম বিপদ ডেকে আনতে পারে। তাই বজ্রপাতজনিত ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, আসুন জেনে নিই। 

বজ্রপাতের হাত থেকে বাঁচাবেন কোন কোন যন্ত্রপাতি 

টিভি ফ্রিজ বন্ধ করলেও বজ্রপাতের সময় ঘরের ওয়াইফাই রাউটারটি অফ করার কথা অনেকেরই মাথায় আসে না। কিন্তু বজ্রপাতের সময় ল্যান্ডলাইন বা ব্রডব্যান্ডের তারের মাধ্যমে উচ্চ-ভোল্টেজের তড়িৎ অনায়াসেই প্রবেশ করতে পারে ঘরের মধ্যে। এর ফলে রাউটার তো নষ্ট হবেই, তারসাথে ল্যান (LAN) টেবিলের সঙ্গে যুক্ত কম্পিউটার বা ল্যাপটপের মাদারবোর্ডও মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যেতে পারে। তাই বিদ্যুৎ চমকানোর সময় রাউটারের প্লাগ ও তার দুটোই খুলে রাখুন।

অনেকেরই ধারণা রয়েছে এসি যেহেতু ঘরের মধ্যে থাকে তাই এটি সুরক্ষিত কিন্তু এসির আউটডোর ইউনিটটি অধিকাংশ সময় ছাদে বা বাড়ির বাইরে লাগানো থাকে। বজ্রপাতের সময় উচ্চ তরঙ্গের বিদ্যুৎ যদি আউটডোর ইউনিটে আঘাত করে তাহলে সেটি এসে ইনডোর ইউনিটে গুরুতর প্রভাব ফেলতে পারে, বিস্ফোরণের সম্ভাবনাও থেকে যায়। তাই যখন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হচ্ছে তখন এসি বন্ধ করে মেইন সুইচটি অফ করে রাখুন। 

ফোন বা ল্যাপটপ চার্জিং এর সময় সরাসরি মেইন লাইনের সঙ্গে যুক্ত থাকে। তাই বজ্রপাত হলে এগুলির ক্ষতি হওয়ার আশঙ্কাও থেকে যায়। বজ্রপাতের সময় বাড়ির পাওয়ার লাইনে যদি ‘সার্জ’ হয়, তাহলে চার্জে থাকা মোবাইল ল্যাপটপে হতে পারে বিস্ফোরণ। 

বাড়িতে জল তোলার পাম্পটিও কিন্তু বজ্রপাতের থেকে সুরক্ষিত নয়। যদি মাটির নীচে থাকা পাইপলাইনের মাধ্যমে আর্থিংয়ের সমস্যা থাকে, তাহলে বজ্রবিদ্যুতের প্রভাবে হতে পারে শর্টসার্কিট। তাই বজ্রপাতের সময় পাম্প চালানো থেকে বিরত থাকুন। 

সুরক্ষিত থাকতে কি কি করা উচিত ?

১. শুধুমাত্র রিমোট বা সুইচ বোর্ড থেকে বন্ধ করলেই বিদ্যুতের স্পাইক থেকে বাঁচা যায় না, তাই ইলেকট্রনিক্সের প্লাগকে বোর্ড থেকে খুলে দিন। 

২. ল্যান্ডলাইন ফোনের রিসিভার কানে দিয়ে কথা বলা  বিপদজনক হতে পারে, তাই এই সময় কর্ডলেস ও মোবাইলই ব্যবহার করুন। 

৩. বজ্রবিদ্যুতের সময় মাটির নীচে থাকা পাইপলাইনের মাধ্যমেও বিদ্যুৎ প্রবেশ করতে পারে তাই বাথরুম, রান্নাঘরের ধাতব কলে হাত না দেওয়াই ভালো। কারণ এগুলিতে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। 

৪. বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে বাড়ির দামি দামি ইলেকট্রনিক্স গুলিকে বাঁচাতে মেইন লাইনে সার্জ প্রটেক্টর ডিভাইস (SPD) ব্যবহার করা ভালো। এটি উচ্চ ভোল্টেজের বিদ্যুৎকে ঘরের যন্ত্রপাতিগুলিতে পৌঁছানোর আগেই মাটিতে পাঠিয়ে দেয়। 

Leave a Comment