=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গের ৯ জেলায় তুমুল বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

সহেলি মিত্র, কলকাতাঃ ফের বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। যার জেরে একদিকে যেমন একাধিক জায়গায় তুষারপাত তো আবার অনেক জায়গায় ভারী বৃষ্টি হবে। বাদ যাবে না পশ্চিমবঙ্গও বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া। আজ বুধবারও বাংলার অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের (Weather Today) সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। যদিও আগামী ১৩ নভেম্বর থেকে বাংলার আবহাওয়ার আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal) কেমন থাকবে সে সম্পর্কে। আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, বুধবার মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদ,পূর্ব বর্ধমান, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এছাড়া খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৩ নভেম্বর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। IMD জানিয়েছে, একটি পশ্চিমী ঝঞ্ঝা ১৩ নভেম্বর পর্যন্ত পশ্চিম হিমালয় অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত বয়ে আনতে পারে।

আরও পড়ুন: ভোটের প্রচারে অংশ নিতে পারবেন না সরকারি আধিকারিকরা, কড়া নির্দেশ কমিশনের

১২ নভেম্বর কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টি/তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আজ এবং ১৫–১৬ নভেম্বর তামিলনাড়ু, পুদুচেরি ও করাইকালে বিচ্ছিন্ন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ১৬ নভেম্বর কেরালা ও মাহেতেও একই পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal) হাল হকিকত সম্পর্কে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। যদিও হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়।

আগামীকালের আবহাওয়া

বৃহস্পতিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া? প্রভাস অনুযায়ী এদিন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের জন্য সর্তকতা জারি করা হয়নি।

Leave a Comment