=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোডে যানবাহন চলাচলে বিধিনিষেধ, বিজ্ঞপ্তি রেলের

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠেছে গোটা রাজ্য। আর সেই উৎসবে যাতে যাত্রীদের পরিষেবায় কোনরকম অসুবিধা না হয় তার জন্য হাওড়া স্টেশনে বিশেষ ব্যবস্থা নিয়ে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। জানা গিয়েছে টানা তিন দিন হাওড়া স্টেশনের (Howrah Station) ওল্ড ক্যাব রোড দিয়ে সব ধরনের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই বিজ্ঞপ্তি। মূলত যাত্রীদের ভিড় সামলাতে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।

ওল্ড ক্যাব রোড নিয়ে বিজ্ঞপ্তি রেলের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, পূর্ব রেল কর্তৃপক্ষ সম্প্রতি হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, আগামী ১২ থেকে ১৪ নভেম্বর বিকাল ৩টে থেকে রাত ১২টা পর্যন্ত হাওড়া স্টেশনের ওল্ড ক্যাব রোড দিয়ে সব ধরনের গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের যাতায়াতে যাতে সমস্যা না হয় পাশাপাশি হোল্ডিং এরিয়া সুষ্ঠু ভাবে পরিচালনার জন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এদিকে রেলের তরফে এই পদক্ষেপ নেওয়ায় যাত্রীদের অনেকাংশেরই সুবিধা হয়েছে জানিয়েছেন অনেকে।

কেন এই সিদ্ধান্ত নিয়েছে রেল?

হাওড়া রেলস্টেশনের মধ্যে ওল্ড ক্যাব রোড হল অন্যতম ও গুরুত্বপূর্ণ রাস্তা। ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের মাঝখান নিয়ে এই রাস্তা গিয়েছে বলে জানা গিয়েছে। যেহেতু এই রাস্তাটি একমুখী, তাই গাড়ি নিয়ে সরাসরি এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়। এর ফলে যাতায়াতকারীরা ভিড় না ঠেলেই পৌঁছে যেতে পারে প্ল্যাটফর্মে। এই রাস্তাটি ফোরশোর রোড দিয়ে ঢোকে এবং বঙ্কিম সেতুর দিক থেকে বেরোয়। তাই যাত্রীদের নিরাপত্তা ও স্টেশনে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ করা হয়েছে।

আরও পড়ুন: ‘১০০ বছরেও তৃণমূলকে দেখতে পাবেন না’, নন্দীগ্রামের শহিদ দিবসে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, কালীপুজো উপলক্ষ্যে গত ৫ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন রাস্তায় বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ জারি করা হয়েছিল। প্রতিমা নিয়ে আসা, মণ্ডপে যাতায়াত এবং বিসর্জন ঘিরে যাতে শহরের রাস্তায় যানজট ও বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য একাধিক বিশেষ ব্যবস্থা নিয়েছিল কলকাতা পুলিশ। এমনকি গাড়ি চলাচলের জন্য নির্দিষ্ট রুটও ঠিক করে দেওয়া হয়েছিল। মূলত কালীপুজোর সময় সাধারণ মানুষের যাতায়াতে যাতে কোনো বিঘ্ন না ঘটে তার জন্য বেশ কিছু রাস্তা বন্ধ রাখা হয়েছিল।

Leave a Comment