=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ছিলেন আম্বানির ডান হাত, ৭৫ কোটি টাকার চাকরি ছেড়ে আজ করছেন ভিক্ষা!

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের তথা ভারতের অন্যতম ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি (Mukesh Ambani)! তবে তার বিশাল এই সাম্রাজ্য রক্ষা করার জন্য দরকার নির্ভরযোগ্য কিছু মানুষের। ঠিক তেমনই এক ব্যক্তি ছিলেন প্রকাশ শাহ। হ্যাঁ, তিনি শুধুমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট ছিলেন না, বরং মুকেশ আম্বানির ডান হাত হিসেবেও পরিচিত ছিলেন।

তবে সম্প্রতি যা ঘটেছে, তা শুনলে হয়তো ভিমড়ি খাবেন আপনিও। জানা যাচ্ছে, প্রকাশ শাহ তার বিলাসবহুল জীবন ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেছেন! হ্যাঁ, 75 কোটি টাকার বার্ষিক বেতনের চাকরি ছেড়ে তিনি এখন খালি পায়ে হেঁটে সাদা পোশাক পরে সাধু-সন্তদের বসে জীবনযাপন করছেন। 

বিলাসবহুল জীবন ছেড়ে সন্ন্যাসীর পথে…

প্রকাশ শাহের জীবন কাহিনী সত্যিই অনুপ্রেরণামূলক! কারণ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ গ্রাজুয়েশন পাস করে পরবর্তীতে আইআইটি বোম্বে থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছিলেন তিনি। কর্মজীবনের শুরু থেকেই প্রকাশ শাহ ছিলেন অত্যন্ত মেধাবী ও কঠোর পরিশ্রমী। এই দক্ষতার জেরেই তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের প্রজেক্ট ডিভিশনের শীর্ষ পদে উঠে আসেন। 

জানা যাচ্ছে, জামনগরের পেটকোক গ্যাসিফিকেশন প্রজেক্ট থেকে শুরু করে পেটকোক মার্কেটিং, সবেতেই জুরিমেলা ভার ছিল প্রকাশের। তবে জীবনের শিখরে পৌঁছেও প্রকাশ শাহ যেন জীবনের আসল মজা খুঁজে পাচ্ছিলেন না। তাই মহাবীর জয়ন্তীর দিন তিনি ও তাঁর স্ত্রী সন্ন্যাস গ্রহণ করেন। 

খোঁজ নিয়ে জানা গেল, অনেক আগেই তিনি দীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে করোনা মহামারীর কারণে পরিকল্পনা পিছিয়ে যায়। আর এখন তিনি কোনও যানবাহনে চলেন না, বরং খালি পায়ে হেঁটে ভিক্ষা করেই জীবনযাপন করেন। 

আরও পড়ুনঃ ‘ভারত আমাদের পারমাণবিক কেন্দ্রে হামলা…’, আসিম মুনিরের মন্তব্যে তোলপাড় পাকিস্তান

তাঁর পরিবারের কী পরিস্থিতি?

বেশ কয়েকটি সূত্র খতিয়ে জানা গেল, প্রকাশ শাহের বর্তমানে দুই পুত্র রয়েছে। তাদের মধ্যে একজন ইতিমধ্যেই সন্ন্যাস গ্রহণ করে ফেলেছে। আর অন্যজন বিবাহিত। তারও এক সন্তান রয়েছে ঘরে। এক কথায় 75 কোটি টাকার বিলাসবহুল চাকরি ছেড়ে ধর্মের পথে পা বাড়ানোর মতো দুঃসাহস সত্যিই গায়ে কাঁটা দেওয়ার মতো!

Leave a Comment