=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

‘চল ফোট’ থেকে ‘আসুন না সিনেমা দেখুন না’, টাকা কামাতেই কি নাটকীয় পরিবর্তন ‘বাম-পালোধী’র?

অনন্যা সরকার, কলকাতা: পাঁচ বছর আগে বিজেপি করার অপরাধে এক অভিনেতাকে নাটক থেকে বাদ দিয়ে দিয়েছিলেন, আর আজ সেই বিজেপিরই রাজ্য সভাপতির কাছে নাটক দেখার আমন্ত্রণ জানাতে গিয়েছেন – এমনই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন চিত্র পরিচালক তথা নাট্যকর্মী বামপন্থী সৌরভ পালোধী (Saurav Palodhi)। সম্প্রতি সমাজ মাধ্যমে সৌরভ একটি পোস্ট করে জানান তার আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমার দেখার জন্য শমীক ভট্টাচার্য ( Samik Bhattacharya) ও রুদ্রনীল ঘোষকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন, সাথে একটি ছবিও শেয়ার করেন তিনি। তার পেশাদার পরিচিতির পাশাপাশি বাম সমর্থক হিসেবেও সৌরভ পালোধী জনসাধারণের কাছে পরিচিত, এর আগে বারংবার তাকে বিভিন্ন ঘটনায় বিজেপি নেতাদের বিরুদ্ধে আঙুল তুলতে দেখা গিয়েছে। তার এই পোস্ট ঘিরেই এখন শুরু হয়েছে তরজা। 

বিজেপির রাজ্য সভাপতির কাছে সিনেমার দেখার আমন্ত্রণ 

সোমবার সৌরভ পালোধী সমাজমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে শমীক ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে একই ফ্রেমে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেন ২৬ জুন মুক্তি পেতে চলা তার পরিচালিত ছবি ‘অনেকদিন পর’ দেখার জন্য তিনি বিজেপির রাজ্য সভাপতি এবং বিজেপি বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষকে আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন ছবির অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। 

এই ছবি প্রকাশের পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বিতর্ক। শেখর দুবে নামের এক ফেসবুক ইউজার সৌরভের এই পোস্টটিকে কটাক্ষ করে একটি দীর্ঘ লেখা লেখেন। তিনি জানান ২০২১ সালের ৯ মার্চ কৌশিক কর নামের এক অভিনেতাকে নাটক থেকে স্রেফ বাদ দিয়ে দিয়েছিলেন এই অভিযোগে যে তিনি বিজেপি করেন। পরে সদর্পে তাকে তাড়িয়ে দেওয়ার বিষয়টি জানিয়ে সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন। আর এখন ২০২৬ সালের ২২ জুন সিনেমার আমন্ত্রণ জানাতে ছুটে গিয়েছেন সেই বিজেপিরই রাজ্য সভাপতির কাছে। 

পোস্টটিতে এও বলা হয় যে, শমীক ভট্টাচার্য আজ কবিতা, সিনেমা বা নাট্যপ্রেমী হননি। শক্তি চট্টোপাধ্যায় থেকে বাদল সরকার – সবই তার নখদর্পণে। কিন্তু তিনি আদ্যোপান্ত বিজেপি। যে বিজেপি কর্মীকে একদিন নাটক থেকে বার করে দিয়েছিলেন ‘চল ফোট’ বলে, সেই বিজেপির রাজ্য সভাপতির কাছেই আজ সিনেমার আমন্ত্রণ জানাতে এসেছেন কেন সৌরভ, সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।  

ওই ফেসবুক ব্যবহারকারীর মতে, তিনি শমীক ভট্টাচার্যের পড়াশোনা, নাটক বা সিনেমা প্রেমকে আমন্ত্রণ জানাতে আসেননি। এসেছেন বিজেপির রাজ্য সভাপতিকে আমন্ত্রণ জানাতে। কারণ বিজেপি এখন বাংলার সিংহাসনে বিরাজমান। ক্ষমতায় আসার আগে কখনও এত ঘটা করে শমীক ভট্টাচার্যকে সিনেমা দেখার আমন্ত্রণ জানাতে দেখা যায়নি সৌরভ পালোধীকে। সরকার বদলের পর কি রং পাল্টেছেন তিনি? – বলে কটাক্ষ করা হয়েছে পোস্টে। ওদিকে এই ঘটনার পর অনেকেই প্রশ্ন তুলছেন যে, টাকা কামাতেই কি আদর্শ জলাঞ্জলি দিয়ে ‘সাম্প্রদায়িক’ (তার কথায়) বিজেপির নেতাদের আমন্ত্রণ জানাচ্ছেন বামপন্থী নাট্যকার সৌরভ পালোধী?

Leave a Comment