=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

লোটে মাছ বাঁচাবে গুচ্ছ গুচ্ছ রোগ থেকে, রোজ খেলে কী কী উপকার হয় জানুন

অনন্যা সরকার, কলকাতা: লইট্টা বা লোটে মাছ (Loitta Fish/Bombay Duck) বহু বাঙালিরই হট ফেভারিট। লোটের ঝুরো কিংবা লোটে ফ্রাই – বাঙালির মেনুতে এই মাছের হাজারো পদ রয়েছে। লোটে খেতে যেমন সুস্বাদু, তেমনই এই উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাছের অনেক গুণাগুণও রয়েছে (Loitta Fish Health Benefits)। গবেষণায় উঠে এসেছে নিয়মিত লোটে মাছ খেলে সামগ্রিকভাবে শারীরিক সুস্থতা বজায় থাকে। চলুন তাহলে বাঙালির অন্যতম প্রিয় মাছটির গুণাবলী সম্পর্কে জেনে নেওয়া যাক। 

লোটে মাছের গুণাগুণ

বিশেষজ্ঞরা বলছেন, লোটে মাছ হল উচ্চ মানের প্রোটিনের উৎস, যা শরীরের পেশী সহ টিস্যুগুলির বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ ও মেরামতির জন্য বিশেষভাবে উপযোগী। একটি গবেষণা অনুযায়ী, শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে পারে এই মাছ। লোটে মাছে থাকে ভিটামিন এ (Vitamin A), যা ত্বক, চোখের স্বাস্থ্য উন্নত করে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ভিটামিন এ রেটিনার স্বাভাবিক কাজগুলি করতে এবং কর্নিয়ার অখন্ডতা বজায় রাখতে সহায়তা করে। 

এর পাশাপাশি, লোটে মাছ থেকে ভিটামিন বি১২ মেলে, যা ডিএনএ সংশ্লেষণ, লোহিত রক্ত কণিকার বৃদ্ধি ও স্নায়বিক কার্যকারিতার জন্য বিশেষভাবে দরকারি। ভিটামিন বি১২ লোহিত রক্ত কণিকা ও সুস্থ স্নায়ুকোষের পরিমাণ ঠিক রাখে এবং নির্দিষ্ট ধরনের অ্যানিমিয়াও প্রতিরোধ করতে পারে। লোটে মাছ থেকে ভিটামিন ডি-ও পাওয়া যায়, যা শরীরে ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে হাড় মজবুত রাখে, প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং মানসিক স্বাস্থ্যের ওপরও ইতিবাচক প্রভাব ফেলে।

আরও পড়ুনঃ যেন ভূতের সিনেমার সেট! ঘুরে আসুন পাইন জঙ্গলে ঘেরা দার্জিলিং-র এই অফবিট থেকে

লোটে মাছে আয়রনও থাকে। ওই গুরুত্বপূর্ণ খনিজটি দেহে লোহিত রক্ত কণিকা হিমোগ্লোবিন তৈরি করে। এই হিমোগ্লোবিন ফুসফুস থেকে শুরু করে সারা শরীরের কোষে রক্ত বহন করে। প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের উৎস এই লোটে মাছ, যা হাড় ও দাঁত ভালো রাখার জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া, লোটেতে রয়েছে ফসফরাস, যা কিডনির স্বাস্থ্য বজায় রাখার পাশাপাশি বিভিন্ন ভিটামিন ও খনিজগুলির ব্যবহারে সাহায্য করে। 

Leave a Comment