=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

রাউন্ড অফ ১৬-য় কোন দলের বিরুদ্ধে ব্রাজিলের কবে, কখন খেলা? জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জাপানকে হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ (FIFA World Cup) জয়ের রাস্তা বেশ খানিকটা পরিষ্কার করে ফেলেছে ব্রাজিল (Brazil)। শেষ ষোলতে পৌঁছে যাওয়ার পর এবার তাদের বাকি ম্যাচগুলিতে লড়াই করে ফাইনাল পর্যন্ত যেতে হবে। আর এই গোটা যাত্রাপথটা একেবারেই যে সহজ হবে না সেটা ভাল মতোই বোঝেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। তিনি অবশ্য একটা একটা করে ম্যাচে জিতে এগোতে চাইছেন। সেক্ষেত্রে শেষ ষোলোর লড়াইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিলের প্রতিপক্ষ হবে কে?

শেষ ষোলোর ম্যাচে কাদের বিরুদ্ধে খেলবে ব্রাজিল?

সোমবার রাতে, জাপানের বিরুদ্ধে কঠোর পরিশ্রম এবং ভাগ্যের জোরে জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সেই সূত্রেই তারা পৌঁছে গিয়েছে রাউন্ড অফ 16 এ। এই পর্বে ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ের মধ্যেকার ম্যাচের জয়ী দল। অর্থাৎ আজকের ম্যাচে এই দুই দলের মধ্যে যে দল জিততে পারবে তারাই হবে ব্রাজিলের প্রতিপক্ষ।

বলে রাখি, ফিফা ফুটবল বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 6 জুলাই ভারতীয় সময় রাত দেড়টা থেকে গড়াবে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচ। ম্যাচটি নিউ জার্সির স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা। না বললেই নয়, এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচটা আমেরিকার এই স্টেডিয়ামেই খেলেছিলেন সেলেসাওরা।

এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, ব্রাজিলকে এবারের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হতে গেলে অর্থাৎ শিরোপা জিততে গেলে আসন্ন কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালের লড়াইয়ে জয়ী হতে হবে। আর সেটা হলেই ব্রাজিলের ঝুলিতে আসবে ষষ্ঠ স্টার।

অবশ্যই পড়ুন: দাদাগিরি নয়, নতুন আন্তর্জাতিক স্তরের ক্যুইজ শো-তে প্রত্যাবর্তন সৌরভের, কবে টেলিকাস্ট?

উল্লেখ্য, গতকাল জাপানের বিরুদ্ধে ম্যাচের শুরুর দিকে ব্রাজিলের ছেলেদের খাপছাড়া ফুটবল দেখে বেশ অসন্তুষ্ট ছিলেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। যদিও ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে দ্রুতগতির দল জাপানের বিপক্ষে আক্রমণ বাড়ায় ফুটবল শিল্পের দেশটি। কিন্তু তা হলেও ব্রাজিলের রক্ষণ এবং আক্রমণ ভাগ নিয়ে খানিকটা হলেও চিন্তিত কোচ কার্লো।

Leave a Comment