=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সাফল্যের পথে কোনো বাধাই আটকে রাখতে পারবে না, জেনে রাখুন চাণক্যের এই পাঁচ উপদেশ

অনন্যা সরকার, কলকাতা: অনেকসময় জীবনের সবচেয়ে বড় লড়াইটা অন্য কোনো মানুষের সাথে নয়, বরং লড়তে হয় নিজেরই ভয়, ভুল এবং সিদ্ধান্তের সাথেই। এই সময়ে মানুষ খোঁজে অনুপ্রেরণা, কিন্তু কিছু শিক্ষা আছে (Life Lessons) যা সব অনুপ্রেরণার ঊর্ধ্বে গিয়ে মানুষের চিন্তাভাবনাকেই অন্য দিশায় নিয়ে যেতে পারে। আচার্য চাণক্যের নীতিগুলিকে (Chanakyaniti) তেমনই শিক্ষা বলে মনে করা হয়। শত শত বছরের প্রাচীন তার এই চিন্তাধারা আজকের যুগেও মানুষকে প্রভাবিত করে, কারণ এগুলির মধ্যেই আচরণ, জ্ঞান এবং পরিস্থিতিকে বোঝার শিল্প লুকিয়ে রয়েছে। আজকের এই দ্রুতগতির জীবনে, যেখানে প্রত্যেক মানুষই তাদের ব্যক্তিগত জীবন, লক্ষ্য এবং প্রতিযোগিতার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য সংগ্রাম করছে, সেখানে চাণক্যের কিছু কঠোর অথচ বাস্তববাদী কথা দিক নির্দেশ হিসাবে কাজে লাগতে পারে। এই কথাগুলো কাউকে আঘাত করার উদ্দেশ্যে নন, বরং নিজেকে শক্তিশালী করা এবং ভুল মানুষদের এড়িয়ে চলার অন্তর্দৃষ্টি দেওয়ার জন্যই বলা হয়েছে। আসুন আচার্য চাণক্যের সেই পাঁচটি তিক্ত অথচ সত্যগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক, যা আজও প্রাসঙ্গিক।

সবাইকে নিজের দুর্বলতার কথা জানাবেন না

আচার্য চাণক্য বলেছেন যে, প্রত্যেক মানুষেরই নিজের সীমাবদ্ধতা ও দুর্বলতাগুলিকে স্বীকার করে নেওয়া উচিত, কিন্তু তা সবার কাছে প্রকাশ করা ঠিক নয়। তার মানে এটা নয় যে, ভান করতে হবে। বুঝতে হবে যে সবাই আপনার ভালো চায় না, আজকের দিনেও যা চরম সত্য। কর্মক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে অনেকেই আবেগের বশে বিশ্বাস করে নিজেদের দুর্বলতা প্রকাশ করে ফেলেন এবং পরবর্তীতে সেই বিষয়গুলোই তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হয়। সবচেয়ে বুদ্ধিমানের কাজ হল বিচক্ষণতার সাথে বিশ্বাস করা।

নিজেকে শক্তিশালী হিসেবে উপস্থাপন করুন

সাপের মতো ভয় সৃষ্টি করে নয়, সম্মান অর্জন করুন। তাতেই মানুষ আপনাকে সমীহ করে চলবে। চাণক্য উদাহরণ দিয়ে বোঝান যে, সাপ যদি বিষধর নাও হয়, সে নিজেকে দুর্বল হিসেবে দেখায় না। এই নীতির মানে আক্রমণাত্মক হওয়া নয় বরং নিজের আত্মবিশ্বাস বাড়ানো। প্রায়শই দেখা যায়, যারা খুব সহজে তার প্রতি হওয়া অন্যায়কে মাফ করেন বা সব বিষয়ে আপোস করেন, তাদেরকে অন্যরা হালকাভাবে নেন। অন্যদিকে, যারা শান্ত থাকেন এবং নিজেদের সীমা নির্ধারণ করে দেন, তারা গুরুত্ব পান।

অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে শিখুন

অতীতের ভুল নিয়ে সারাক্ষণ চিন্তা করলে, তা একজন ব্যক্তিকে সামনের দিকে এগিয়ে যেতে বাধা দেয়। আচার্য চাণক্যের নীতি বর্তমানের ওপর মনোযোগ দিতে বলে। সম্পর্ক ভেঙে যাওয়া, কর্মক্ষেত্রে ব্যর্থতা বা কোনো সিদ্ধান্তের জন্য অনুশোচনা – সবার জীবনেই আসে। কিন্তু এগুলো নিয়ে পড়ে থাকলে নতুন করে শুরু করা মুশকিল হয়ে পড়ে। 

মূর্খের সাথে তর্ক করে সময় নষ্ট করবেন না

এই সোশ্যাল মিডিয়ার যুগে এই শিক্ষাটি আগের চেয়েও বেশি প্রাসঙ্গিক বলে মনে হয়। প্রতিটি বিতর্কে জড়িয়ে পড়া এবং প্রতিটি মতামতের প্রতিক্রিয়া জানানো কখনোই বুদ্ধিমানের কাজ নয়। চাণক্য বলেছেন যে, কিছু লোককে বোঝানোর চেষ্টা করে শক্তি নষ্ট করার পরিবর্তে, সেই শক্তিকে নিজের কাজ এবং ব্যক্তিগত উন্নয়নে লাগানোই যুক্তিযুক্ত। কখনও কখনও চুপ থাকাটাই শ্রেয়।

 লক্ষ্য অর্জনের জন্য সবসময় সিংহের মতো প্রস্তুত থাকুন

যে প্রচেষ্টায় সম্পূর্ণ ইচ্ছাশক্তি কাজ করে না, সেগুলি প্রায়শই অসম্পূর্ণ থেকে যায়। চাণক্যের একটি গুরুত্বপূর্ন নীতি হল, যখন কেউ কোনো কাজ শুরু করবেন, তখন তা সম্পূর্ণ প্রস্তুতি ও নিষ্ঠার সাথে করা প্রয়োজন। সাফল্য অনেকসময় প্রতিভা থেকে নয়, বরং অবিরাম পরিশ্রম ও অনুশীলনের থেকে আসে।

Leave a Comment