=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দ্রুত বুকিং, বারবার ভরতে হবে না তথ্য! IRCTC-র ওয়েবসাইটে ৪ বড় বদল

সৌভিক মুখার্জী, কলকাতা: ট্রেনের টিকিট বুকিং আরও সহজ, দ্রুত আর ঝামেলামুক্ত করতে এবার বিরাট পদক্ষেপ নিতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)। খুব শীঘ্রই IRCTC-র নতুন ওয়েবসাইটের বিটা ভার্সন চালু হতে পারে বলে খবর। আর এই নতুন সংস্করণে এমন কিছু পরিবর্তন আনা হচ্ছে যার ফলে যাত্রীদের টিকিট বুকিং এর অভিজ্ঞতা আগের তুলনায় আরও উন্নত হবে। এমনকি সম্প্রতি রেল কর্তৃপক্ষ ও এমএনআইটি জয়পুরের শিক্ষার্থীরা নতুন ওয়েবসাইটের বিটা ভার্সন নিয়ে পর্যালোচনাও করছে।

কী কী পরিবর্তন আসতে পারে নতুন IRCTC ওয়েবসাইটে?

নতুন ওয়েবসাইটে টিকিট বুকিং এবার আরও দ্রুত ও সহজ করার জন্য বেশ কিছু ফিচার যুক্ত করা হতে পারে। যার মধ্যে উল্লেখযোগ্য হল—

১) বন্ধ হবে বিজ্ঞাপন: টিকিট বুকিং এর সময় আর বিরক্তিকর অ্যাড বা অতিরিক্ত গ্রাফিক্সভিত্তিক বিজ্ঞাপন দেখা যাবে না। যার ফলে ওয়েবসাইট ব্যবহার হবে আরও স্বচ্ছ, এবং টিকিট বুক করতে সময় কম লাগবে।

২) সহজ হবে ক্যাপচা: লগইন করার সময় জটিল ক্যাপচার পরিবর্তে এবার সহজ ও ছোট ক্যাপচা ব্যবহার করা হতে পারে। এতে লগইন করতে আরও কম সময় লাগবে এবং ব্যবহারকারীরা সুবিধা পাবে।

৩) একসাথেই দেখা যাবে সব ক্লাসের সিট: আগে স্লিপার, ২ এসি কিংবা ৩ এসি বা অন্যান্য ক্লাসের আসন খালি রয়েছে কিনা তা জানতে আলাদা আলাদা করে নির্বাচন করতে হত। কিন্তু নতুন ওয়েবসাইটে একসঙ্গেই সব ক্লাসের সিট দেখা যাবে। এতে সিদ্ধান্ত নিতে ও বুকিং করতে সময় কম লাগবে।

৪) বারবার দিতে হবে না তথ্য: এছাড়া যাত্রীদের তথ্য একবার সংরক্ষণ হয়ে গেলে প্রতিবার টিকিট বুকিং-এ সময় নতুন করে নাম, বয়স বা অন্যান্য তথ্য পূরণ করা লাগবে না। এতে বুকিং প্রক্রিয়া আরও দ্রুত হবে।

আরও পড়ুন: সরকারের এই এক সিদ্ধান্তে আইফোন থেকে অ্যান্ড্রয়েড, দাম কমতে পারে সব স্মার্টফোনের

রেলের মূল উদ্দেশ্য কী?

আসলে রেল কর্তৃপক্ষ বুকিং প্রক্রিয়াটিকে এবার আরও সংক্ষিপ্ত করতে চাইছে। আগে যেখানে একাধিক ধাপ অতিক্রম করতে হত, সেখানে এখন অনেক কম সময়ের মধ্যেই টিকিট বুক করা সম্ভব হবে। যার ফলে ব্যস্ত সময়েও দ্রুত টিকিট বুকিং করতে পারবে সাধারণ যাত্রীরা। শুধু ওয়েবসাইট নয়, বরং ভারতীয় রেল তাদের প্রায় ৪০ বছর পুরোনো প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমকে আরও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আপগ্রেড করছে। এর পাশাপাশি একটি নতুন প্যাসেঞ্জার রিজার্ভেশন ইঞ্জিন চালুর কাজও চলছে। এই আপগ্রেড সম্পন্ন হলে ওয়েবসাইটের গতি আরও বাড়বে এবং একসঙ্গে আরও বেশি সংখ্যক ব্যবহারকারী সহজে পরিষেবা নিতে পারবে।

Leave a Comment