=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে আর লাগবে না প্যান, আধার সহ কোনও নথি! আসছে নতুন CKYC ব্যবস্থা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে বদলে যেতে চলেছে অ্যাকাউন্ট খোলার নিয়ম! ব্যাঙ্ক (Bank) হোক বা মিউচুয়াল ফান্ড কিংবা বীমা কেনার ক্ষেত্রে এবার থেকে আর বারবার আলাদা আলাদা নথিপত্র দিয়ে KYC করার প্রয়োজন পড়বে না। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার বা CKYC ব্যবস্থা চালু করতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বলছে গ্রাহকদের শুধু তাদের 14 সংখ্যার সেন্ট্রাল কেওয়াইসি নম্বরটি মনে রাখতে হবে, তাহলেই আর নতুন করে ব্যাঙ্ক কিংবা শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আলাদা আলাদা করে কেওয়াইসি করার প্রয়োজন পড়বে না।

CKYC আসলে কী?

সেন্ট্রাল নো ইয়োর কাস্টমার বা CKYC আসলে ভারত সরকার এবং RBI, SEBI এর মতো আর্থিক নিয়ন্ত্রক সংস্থাগুলি দ্বারা প্রবর্তিত এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রথমবারই গ্রাহকের সমস্ত তথ্য KYC এর মাধ্যমে রেকর্ড হয় এবং সেগুলি সেন্ট্রাল KYC রেকর্ডসে সংরক্ষিত অবস্থায় থাকে। যার ফলে প্রতিবার নতুন নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আর আলাদা করে KYC জমা দেওয়ার প্রয়োজন পড়ে না।

এক্ষেত্রে বলে রাখি, প্রথমবার সেন্ট্রাল KYC করার পর গ্রাহকরা একটি 14 অঙ্কের নম্বর পেয়ে থাকেন, সেই নম্বরটিকেই যত্ন করে রেখে দিতে হয়। যা থাকলে নতুন করে কোনও ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্যান, আধার, ভোটার কার্ডের মতো নথিপত্র জমা দিতে হয় না। কেন্দ্রীয় সরকারের রেকর্ড বুকে থাকা তথ্যগুলি দিয়েই সমস্ত কাজ হয়ে যায়।

অবশ্যই পড়ুন: মাত্র ৬ মাসে ৫৪১% রিটার্ন দিয়ে নজর কেড়ে নিল এই শেয়ার, বাড়ছে দাম!

কীভাবে নিজের CKYC নম্বর খুঁজে পাবেন?

নিজের CKYC প্রক্রিয়া সম্পন্ন করার পর 14 অঙ্কের নম্বরটি খুঁজে পাওয়ার জন্য 7799022129 নম্বরে নিজের রেজিস্টার মোবাইল নম্বর থেকে একটি মিসড কল দিন।তাহলেই হাতে চলে আসবে CKYC নম্বর। এছাড়াও আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলছেন বা যেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন সেই আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেও CKYC নম্বর জেনে নেওয়া যায়।

Leave a Comment