=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কম খরচে থাকার জন্য তারাপীঠে বিরাট ট্যুরিস্ট লজ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: কৌশিকী অমাবস্যার আগেই বীরভূম সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এমনকি আজ সকালে তারাপীঠে (Tarapith) পুজোও দিয়েছেন তিনি। তার সঙ্গে তারাপীঠের উন্নয়ন নিয়ে একাধিক কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। রামপুরহাটে প্রশাসনিক সভার পর এদিন মিডিয়ার সামনে বড় মন্তব্য করেন তিনি। তারাপীঠের পরিকাঠামগত উন্নয়ন থেকে শুরু করে কম খরচেই লজ তৈরি এবং কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে একাধিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

তারাপীঠের উন্নয়ন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, দিন কয়েক আগেই তারাপীঠের এক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৯ জন তীর্থযাত্রীর। সেই প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী জানান, “তারাপীঠকে জতুগৃহ বানিয়ে রাখা হয়েছে। এগুলোকে চেঞ্জ করতে বলা হয়েছে। সব ডিপার্টমেন্ট একসঙ্গে কাজ করবে। ৫ কোটি টাকা দেওয়া হয়েছে। কৌশিকী অমাবস্যাকে আরও বেশি কালারফুল করার জন্য… অর্থের কোনও অভাব হবে না। হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি হবে।”

এমনকি বাজেটের মধ্যে লজ বানানোর প্রসঙ্গে আজ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “আমি এখানকার জেলা শাসককে বলে গিয়েছি, এখানে খুব বড় একটি ট্যুরিস্ট লজ বানাতে হবে, যাতে লোয়ার ক্লাস এবং লোয়ার মিডিল ক্লাস শ্রেণির লোকজন কম পয়সায় থাকতে পারে। খুব বড় মাপের। পরিকল্পনা জেলা শাসক নেবেন। তার ব্যবস্থা হবে, এটা আমি বলে গিয়েছি। বিডিওদের আরও দায়িত্ব নিতে বলেছি। ১০ অক্টোবরের মধ্যে পঞ্চায়েত, পুরসভা এবং পিডব্লিউডি, সব রাস্তাকে রিপেয়ার করতে বলা হয়েছে।”

আরও পড়ুন: “দাদাকে ফেরাতে পারব না, বৌদিকে…” প্রয়াত আশিস ব্যানার্জীর বাড়ি গিয়ে সান্তনা মুখ্যমন্ত্রীর

এমনকি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “সিউড়ি মেডিকেল কলেজ সহ দেউচা পাচামি, ন্যাশনাল হাইওয়ে এবং রেলের একাধিক কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশের আরও শক্তি বাড়ানোর কথা বলা হয়েছে। এছাড়া ৫ কিলোমিটার অন্তর অন্তর ক্যাম্প বসানো হবে। সেখানে বাউল হবে। ওআরএস দেওয়ার ব্যবস্থা থাকবে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ থাকবে এবং টেম্পোরারি মেডিকেল ব্যবস্থা থাকবে। বীরভূম মা তারার বীরভূম, বাউলের বীরভূম এবং কবিগুরুর বীরভূম। এই জায়গা নিয়ে আমরা ভবিষ্যতে ভালো করে কাজ করব।”

Leave a Comment