বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) খারাপ সময়েও কার্যত ঝড়ের গতিতে দাম বেড়েছে টেলিকম সংস্থা HFCL এর শেয়ারের (Stock For Invest)। আজ অর্থাৎ মঙ্গলবার ট্রেডিং সেশন চলাকালীন এই সংস্থার শেয়ারের দাম এক ধাক্কায় 5 শতাংশ বেড়ে 255 টাকায় পৌঁছে গিয়েছিল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এর আগের দুই ট্রেডিং সেশনেও এই স্টকের দাম 5 শতাংশ বেড়ে আপার সার্কিট হিট করেছিল। এর অর্থ এই শেয়ার বা স্টক টানা তিনটি ট্রেডিং সেশনে প্রায় 16 শতাংশ রিটার্ন দিয়েছে।
আগামীতেও বাড়বে এই শেয়ারের দাম?
জনপ্রিয় সংস্থা HFCL মূলত টেলিকম, রেল এবং প্রতিরক্ষা খাতে কাজ করে। সাম্প্রতিক সময়ে এই সংস্থাটি তাদের ব্যবসা থেকে ভাল পরিমাণ মুনাফা অর্জন করেছে। তাছাড়াও নতুন করে এই সংস্থাটি বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন অর্ডার পেয়েছে। যার জেরে বিগত দিনগুলিতে ব্যবসা থেকে ভাল পরিমাণ লাভের মুখ দেখেছে কোম্পানিটি। এই সূত্রেই বেড়েছে এই সংস্থার শেয়ারের দামও। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন আগামীতেও এই শেয়ার থেকে ভাল রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা।
বলাই বাহুল্য, শেয়ারবাজার বন্ধ হওয়ার আগে পর্যন্ত এই সংস্থার একটি শেয়ারের দাম ছিল 251.50 টাকা। বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম বলছে, আগামীতে এই সংস্থার শেয়ারের দাম বেড়ে 300 টাকাতেও পৌঁছে যেতে পারে। এ নিয়ে গ্লোব ক্যাপিটাল মার্কেটসের বিপুল কুমার জানিয়েছেন, স্টকটির দাম বাড়ছে দিন দিন। আগামী দিনের শেয়ারবাজারের ওঠা পড়ার মাঝে এই শেয়ারের দাম যদি কিছুটা কমে সেক্ষেত্রে 210 টাকা থেকে 230 টাকার মধ্যে এই শেয়ারে বিনিয়োগ করা যেতে পারে।
আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে পাকিস্তান-তুরস্কের ‘গোপন’ ছক! প্রকাশ্যে এল ভয়ঙ্কর তুর্কি ড্রোন-অস্ত্র
বিপুল বাবু জানালেন, এই মুহূর্তে HFCL এর শেয়ারের সাপোর্ট লেভেল রয়েছে 232 টাকা। অর্থাৎ এখনই এই লেভেল ছাড়িয়ে নিচে নামার সম্ভাবনা নেই শেয়ারটির। অন্যদিকে আপার সাপোর্ট রয়েছে 257 টাকায়। এর অর্থ 257 টাকার উপরে এখনই বড় কিছু চমৎকার না হলে এই শেয়ারের দাম যাবে না। আরেক বিশেষজ্ঞ বলছেন, এই শেয়ারের দাম আগামী দিনে 270 টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে। সে ক্ষেত্রে দাম সামান্য কমলেই বিনিয়োগ করা যায়!
( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক দিক থেকে ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি দেখেই কোনও স্টকে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। বিনিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)