একটি কিডনি দিয়েই জীবন চালান এই গ্রামের বাসিন্দারা, কারণ জানলে চমকে উঠবেন আপনিও

প্রীতি পোদ্দার, কলকাতা: ‘এক কিডনি গ্রাম’ (One Kidney Village) এই কথাটি শুনতে অদ্ভুত লাগলেও সত্যি সত্যিই এমন একটি গ্রাম রয়েছে বাস্তবে। গোটা গ্রামে প্রায় সকলেরই শরীরে মাত্র একটি কিডনি থাকে (One Kidney People)। আর সেই নিয়েই দিনরাত সংসারে অর্থ জোগানের জন্য খেটে চলেছে গ্রামের বাসিন্দারা (Kidney Selling Village)। জানেন সেই গ্রাম কোথায় অবস্থিত? তাহলে চলুন আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নেওয়া যাক।

কোথায় অবস্থিত এই গ্রাম?

জানা গিয়েছে, এই ‘এক কিডনি গ্রাম’ অবস্থান করছে আফগানিস্তানে। সেখানকার হেরাতের উপকণ্ঠে সাইশানবা বাজার নামে গ্রামের বেশিরভাগ নারী-পুরুষের একটি করে কিডনি অপসারণ করা হয়েছে। তবে এটি কোনো রোগ বা অসুস্থতার কারণে অপসারণ করা হয়নি। আসলে এই গ্রামের বাসিন্দারা অত্যন্ত গরিব। আর্থিক অনটনের জন্য সামান্য কিছু অর্থের বিনিময়ে একটি কিডনি বিক্রি করে দেন। সেখানকার বাসিন্দাদের শারীরিক পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকলেও প্রাণের ঝুঁকি উপেক্ষা করেই কিডনি বিক্রি করে দিতেন তাঁরা, যাতে দুই বেলা খাবার জোটে।

কম দামে বিক্রি হয় কিডনি

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, সেখানকার কর্মসংস্থান একদমই নেই বললেই চলে, সেক্ষেত্রে কিডনি বিক্রি করে টাকা নেওয়াই তাঁদের কাছে আয়ের মূল উৎস হয়ে উঠেছে। একসময় একটি কিডনির দাম ৩,০০০ থেকে ৪,০০০ ডলার পর্যন্ত হত কিন্তু এখন এক একটি কিডনি বিক্রি করে মাত্র দুই হাজার পাউন্ড পান বাসিন্দারা। যা অত্যন্ত কম। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হয় তাঁদের, তবে শুধু আফগানিস্তান নয়, দারিদ্র এবং আর্থিক অনটন দূর করতে একাধিক জায়গায় কিডনি বিক্রির খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: জানেন, দিনের কোন সময়ে ওজন মাপা উচিত?

আর্থিক অনটনের জন্য সামান্য কিছু অর্থের বিনিময়ে শরীর থেকে একটি কিডনি বিক্রি করে দেওয়ার রেওয়াজ রয়েছে নেপালে অবস্থিত হোকসে গ্রামে। বর্তমানে গ্রামটি কিডনি ভ্যালি নামেই পরিচিত। এছাড়াও বাংলাদেশের জয়পুরহাট জেলার কালাই উপজেলার বৈগুনি গ্রামেও দারিদ্রতা কাটাতে একই পন্থা দেখা গিয়েছে। চরম দারিদ্র্য ও ঋণের দায়ে পড়ে এখানকার বহু মানুষ বাধ্য হয়ে বা দালালদের প্রলোভনে নিজেদের একটি করে কিডনি বিক্রি করে দিয়েছেন।

Leave a Comment