বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিতর্কে জড়িয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসতেই একজোট হয়েছে বিরোধীরা (India)। আগামী বুধবার দিল্লিতে বৈঠক রয়েছে ইন্ডি জোটের। সেই বৈঠকে অংশ নেবেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কয়েকটি সূত্র মারফত যা খবর, মুখ্য নির্বাচন কমিশনারকে তাঁর পদ থেকে সরাতে এবার ইমপিচমেন্ট নোটিস আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী জোট।
জ্ঞানেশ কুমারকে সরাতে বড় ছক বিরোধীদের!
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের বাকি দুই কমিশনার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ তুলতেই তোলপাড় হয়ে যাচ্ছে গোটা দেশ। প্রশ্ন উঠছে জ্ঞানেশ কুমারের ভূমিকা নিয়ে। দেশের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন। দাবি একটাই, পদত্যাগ করতে হবে জ্ঞানেশ কুমারকে। ইতিমধ্যেই বিরোধী দলনেতা রাহুল গান্ধীও জানিয়ে দিয়েছেন, জ্ঞানেশ কুমারকে পদত্যাগ না করিয়ে ময়দান ছাড়বেন না তাঁরা! এমতাবস্থায় শোনা যাচ্ছে, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে কাছাকাছি আসছে শাসকবিরোধী দলগুলি।
কয়েকটি সূত্র মারফত খবর, মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরিয়ে দিতে এবার সংসদের উভয় কক্ষে ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধী জোট। এখানেই শেষ নয়, আগামী বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একই মঞ্চে একে অপরের হাত শক্ত করতে বৈঠকে অংশ নিতে পারেন দেশের বিরোধী দলগুলির শীর্ষ নেতারা। সেখান থেকেই নাকি তৈরি হবে তাঁদের পরবর্তী রণকৌশল।
আরও পড়ুন: মাত্র ৩৫ রান দূর, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচেই সচিনের ক্লাবে এন্ট্রির সুযোগ রাহুলের হাতে
উল্লেখ্য, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ প্রকাশে আসতেই ময়দানে নেমেছে কংগ্রেস। জ্ঞানেশ কুমারের গ্রেফতারি এবং পদত্যাগের দাবিতে শুক্রবার থেকেই দেশজুড়ে বিক্ষোভ এবং আন্দোলনে নেমেছে রাহুল গান্ধীর দল। ধীরে ধীরে নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে একই মঞ্চে একত্রিত হচ্ছেন বাকিরাও। এদিকে, 48 ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পর আগামী 2 অক্টোবর যন্তর মন্তরে ফের বিক্ষোভ দেখাতে চলেছে ককরোচ জনতা পার্টি। তাঁদেরও দাবি, জ্ঞানেশ কুমারের পদত্যাগ।