=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আরামবাগ থেকে কলকাতা পর্যন্ত নন-স্টপ বাস পরিষেবা SBSTC-এর, জেনে নিন রুট ও সময়সূচি

অনন্যা সরকার, কলকাতা: পশ্চিমবঙ্গের বাস পরিষেবা উন্নত করতে বদ্ধপরিকর হয়েছে রাজ্য সরকার। তাই সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গুরুত্বপূর্ণ শহর ও পর্যটন কেন্দ্রগুলোতে যেমন নতুন রুট তৈরি হচ্ছে, তেমনই বাসের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গণপরিবহনের মাধ্যমে কলকাতার সাথে জেলার যোগাযোগ ব্যবস্থা উন্নততর করার প্রচেষ্টা চলছে। যেমন আরামবাগ থেকে কলকাতা (Arambagh Kolkata Bus) যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা (SBSTC) ননস্টপ সরকারি বাস পরিষেবা পরিচালনা করে, যা হুগলি, হাওড়া ও কলকাতার বহু মানুষ ও নিত্যযাত্রীদের উপকৃত করে। আসুন তাহলে এই বাসের রুট ও বিস্তারিত সময়সূচি দেখে নেওয়া যাক।

আরামবাগ – কলকাতা এসবিএসটিসি বাসের রুট ও সময়সূচি

এসবিএসটিসি-এর আরামবাগ ডিপো থেকে পরিচালিত কলকাতাগামী সরকারি বাসগুলি যায় ভায়া মায়াপুর – ডানকুনি – সলপ – সাঁতরাগাছি – বেলেপোল  – নবান্ন – হেস্টিংস – পার্ক স্ট্রিট  হয়ে ধর্মতলা পর্যন্ত। সকালে আরামবাগ থেকে প্রথম বাস ছাড়ে ৫:৪০ মিনিটে এবং কলকাতা থেকে আরামবাগের উদ্দেশ্যে দিনের শেষ বাসটি ছাড়ে বিকেল ৫:৩০-এ। আরামবাগ থেকে কলকাতার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার, এই দূরত্ব যেতে বাসটির প্রায় ২ ঘণ্টা ৩০ মিনিট সময় লাগে। 

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই সরকারি বাসটি আরামবাগ থেকে ছাড়ে যথাক্রমে – সকাল ৫:৪০, সকাল ৬:২০, সকাল ৭:১০, সকাল ৭:৪০, সকাল ৮;১৫, সকাল ৯:০০, বেলা ১১:০০, দুপুর ১২:৩০, দুপুর ২:১৫, দুপুর ৩:৩০, বিকেল ৪:৩০। 

আরও পড়ুন: বাঁকুড়ার ঝিলিমিলি থেকে কলকাতার SBSTC বাস, দেখুন রুট-ভাড়া ও সময়সূচি

আর কলকাতা থেকে ছাড়ে আরামবাগের উদ্দেশ্যে ছাড়ে সকাল ৬:২৫, সকাল ৭:৩০, সকাল ৮:৩০, সকাল ৯:৩০, সকাল ১০:৩০, বেলা ১১:০০, বেলা ১১:৩০, দুপুর ১২:৩০, দুপুর ২:৩০, দুপুর ৩:১৫, বিকেল ৪:৩০ এবং বিকেল ৫:৩০। এই বাসে করে আরামবাগ থেকে কলকাতা যাওয়ার ভাড়া ৯৫ টাকা। তবে দূরত্বের ওপর ভাড়ার পরিমাণ নির্ভর করে। আর যেহেতু এটি একটি সরকারি বাস, তাই মহিলারা এসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

Leave a Comment