=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

চিনের দাপটের জবাব দেবে ভারত? দেশের মাটিতেই মিলল ২১,০০০ কোটির গুপ্তধন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিরকালই বিরল খনিজ সম্পদের নিরিখে গোটা বিশ্বে দাপট দেখিয়ে এসেছে চিন! বিরল সম্পদের উপর নিজের একচেটিয়া আধিপত্য বজায় রাখতে মরিয়া ড্রাগন। ঠিক সেই পর্বে ভারতের মাটির নিচেই মিল বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদের সন্ধান (India Mineral Discovery)। রিপোর্ট অনুযায়ী, 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত করা বিভিন্ন ভূতাত্বিক সমীক্ষার ভিত্তিতে রাজ্যটির চার জেলা রোহতাস, জামুই, গয়া এবং জেহানাবাদে সোনা, লিথিয়াম, রেয়ার আর্থ এলিমেন্ট থেকে শুরু করে ম্যাগনেটাইট, গ্লকোনাইট, চুনাপাথর মিলিয়ে মোট 21,000 কোটি টাকার বিরল খনিজ সম্পদের সন্ধান পাওয়া গিয়েছে (Mineral Treasure)।

এবার বিরল সম্পদে চিনকেও টেক্কা দেবে ভারত?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিহারের চার জেলার মধ্যে বিশেষ করে জামুই জেলার সোনো এলাকা আলাদাভাবে নজর কেড়েছে। কারণ, এই অঞ্চলে পাওয়া গিয়েছে প্রায় 222.88 মিলিয়ন টন সোনাযুক্ত আকরিক। বিশেষজ্ঞরা আশা করছেন, ওই আকরিকের মধ্যে অন্তত 37.6 টন সোনা থাকা উচিত। তবে যে কথা না বললেই নয়, এই বিপুল সম্পদকে রিজার্ভ হিসেবে নয় বরং রিমেইনিং সোর্স হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিকভাবে অনুসন্ধানের পর আশা করা যাচ্ছে 2027-28 সালের মধ্যেই ওই অঞ্চল থেকে সোনাযুক্ত আকরিক উত্তোলন করা হতে পারে।

এখানেই শেষ নয়, জামুইয়ের মাজোস ব্লকে আনুমানিক 48.40 মিলিয়ন টন ম্যাগনেটাইটের সন্ধান পাওয়া গেছে। বর্তমানে যার বাজার মূল্য 3,800 কোটি টাকা থেকে 6,000 কোটি টাকার কাছাকাছি। এছাড়াও জামুইয়ের আরও কিছু জায়গায় ম্যাগনেটাইট সহ অন্যান্য খনিজের সন্ধান মিলেছে। অন্যদিকে রোহতাস জেলাতে 130.11 মিলিয়ন টন গ্লকোনাইটের সন্ধান পাওয়া গিয়ছে। যার বর্তমান বাজার মূল্য আনুমানিক 14,048 কোটি টাকা।

আরও পড়ুন: ভারতকে ঘিরে নতুন ছক? চিনে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন বাংলাদেশ সেনার ৩ আধিকারিক

এখানেই শেষ নয়, রোহতাস জেলায় ভোরা-কাথরা ব্লকে 39 মিলিয়ন টনের কাছাকাছি চুনাপাথর পাওয়া গিয়েছে। এর পাশাপাশি বাকি দুই জেলা গয়া এবং জোহানাবাদের বিভিন্ন ব্লকে দীর্ঘ অনুসন্ধান চালিয়ে ভ্যানাডিয়ামযুক্ত ম্যাগনেটাইট, ইলমেনাইট, কিছু রেয়ার আর্থ এলিমেন্ট এবং লিথিয়ামযুক্ত পেগমাটাইটের মতো একাধিক খনিজ সম্পদের সন্ধান মিলেছে। গবেষকরা আশা করছেন, বিহারের ওই চার জেলায় যে ধরনের বিরল খনিজ সম্পদ পাওয়া গেছে সেগুলির বাজার মূল্য সর্বসাকুল্যে 21,000 কোটি টাকা বা তারও বেশি। 2031 সালের মধ্যে বাণিজ্যিকভাবে এইসব খনিজ সম্পদের উত্তোলনের কাজ শুরু করার চিন্তাভাবনা রয়েছে সরকারের। অনেকেই মনে করছেন, ভারতের মাটিতেই বিপুল বিরল খনিজের আবিষ্কার চিনের জন্য বড়সড় বার্তা হয়ে থাকবে। এখন দেখার এই খনিজ সম্পদ দিয়ে বাস্তবে দেশের অর্থনীতি কতটা উপকৃত হয়।

Leave a Comment