=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কৃষ্ণনগর থেকে দীঘা চালু নতুন প্রিমিয়াম AC বাস, রইল রুট ও সময়সূচি

সহেলি মিত্র, কলকাতা: বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। অবশেষে চালু হয়ে গেল কৃষ্ণনগর টু দীঘা (Krishnanagar Digha AC Bus) যাওয়ার এসি বাস। সবথেকে বড় কথা, আপনার যদি রাতে হঠাৎ করে দীঘা যাওয়ার পরিকল্পনা হয়, তাহলে এই বাস আপনাদের দারুণ কাজে আসবে। কারণ নতুন যে বাসটি রাস্তায় নেমেছে সেটি কৃষ্ণনগর থেকে রাতে ছাড়বে।

চালু হয়ে গেল কৃষ্ণনগর-দীঘা রাত্রিকালীন বাস পরিষেবা

এক রিপোর্ট অনুযায়ী, পরিচিত একটি বাস সংস্থা দুই জায়গার মধ্যে এই বাস পরিষেবাটি শুরু করেছে। নতুন বাসে যাত্রীরা নানান অত্যাধুনিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন। কৃষ্ণনগর হয়ে দীঘা যাওয়ার নতুন বাসটি একদম ঝাঁ চকচকে। বাসে উঠলে মনে হবে, বিমানে চড়ছেন। এতে আপনি বায়ো-টয়লেট, প্রিমিয়াম সিটার-স্লিপার পরিষেবা পেয়ে যাবেন বলে খবর।

কৃষ্ণনগর-দীঘা বাসের রুট ও সময়সূচি

এবার জেনে নেওয়া যাক দীর্ঘ প্রতীক্ষিত এই বাসের বিস্তারিত রুট ও সময়সূচি সম্পর্কে। যাত্রাকালে  বাসটি কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে শান্তিপুর বাইপাস, ফুলিয়া, রানাঘাট, চাকদাহ, বিরহী, জাগুলি, কাঁচরাপাড়া, নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর, টিটাগড়, সোদপুর, কামারহাটি, ডানলপ, নিবেদিতা সেতু, সলপ, ধুলাগড়, রানীহাটি, উলুবেড়িয়া, বাগনান, কোলাঘাট, মেছেদা, রাধামনি, নিমতৌড়ি, নন্দকুমার, চন্ডিপুর, বাজকুল, হেঁড়িয়া, নাচিন্দা, কাঁথি, চাউলখোলা ও রামনগর হয়ে ওল্ড দীঘায় ঢুকবে।

আরও পড়ুন: শুধু স্মিত নন, ১৭৪ জনের প্রাণ বাঁচিয়েছে এই ৬ বছরের খুদে! কীভাবে জানেন?

সময়সূচী সম্পর্কে বললে, বাসটি দীঘা যাওয়ার সময়ে কৃষ্ণনগর বাসস্ট্যান্ড থেকে ছাড়বে রাত ১০টা নাগাদ,  শান্তিপুর বাইপাস থেকে ছাড়বে রাত ১০:১০ নাগাদ,  রানাঘাট প্রামানিক মোড় থেকে ছাড়বে রাত ১০:৪০ নাগাদ, চাকদহ চৌমাথা থেকে ছাড়বে রাত ১০:৫০-এ, জাগুলি থেকে ছাড়বে রাত ১১:১৫ নাগাদ। অন্যদিকে কৃষ্ণনগর যাওয়ার সময় ওল্ড দীঘা থেকে বাসটি ছাড়বে সকাল ৭:৫০ নাগাদ, নিউ দীঘা থেকে ছাড়বে সকাল ৮টা নাগাদ, চাউলখোলা থেকে ছাড়বে সকাল ৮:৩৫ নাগাদ,  কাঁথি থেকে ছাড়বে সকাল ৯:১৫ নাগাদ, ব্যারাকপুর থেকে ছাড়বে দুপুর ১:২০ নাগাদ। সিট বুকিংয়ের জন্য যাত্রীরা 9382209568 / 8653434855 নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। অনলাইন টিকিটের জন্য Redbus -এ দেখতে পারেন।

Leave a Comment