=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

১৫ রানে আউট, বৈভব সূর্যবংশীকে মাঠে দাঁড়াতেই দিল না পাকিস্তান

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পারলেন না বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। এশিয়ান গেমসের (Asian Games) ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পেয়েও নিজের কেরামতি দেখাতে পারলেন না বিহারের ভূমিপুত্র। 15 বছর বয়সী সূর্যবংশীর ইনিংস থমকে গেল 15 রানেই। শুরুতে অবশ্য দুটি ছয় হাঁকালেও স্যাম আয়ুবের বলে শেষ পর্যন্ত উইকেট দিয়ে সাজঘরে ফিরে যেতে হল তাঁকে। আর তাতেই সর্বসমক্ষে চলে এলো ভারতীয় ক্রিকেটারের দুর্বলতা। ফাইনালের মঞ্চে ওপেনিং করতে নেমে দ্রুত আউট হয়ে যাওয়ায়, বৈভবকে নিয়ে মন খারাপ বেড়েছে ভক্তদের।

বৈভবকে রুখে দাঁড়াতে দিল না পাকিস্তান

এশিয়ান গেমসের নির্ধারিত সূচি অনুযায়ী, আজ অর্থাৎ শনিবার ভারতীয় সময় সকাল দশটায় শুরু হয়েছে ভারত বনাম পাকিস্তানের ফাইনাল ম্যাচ। তার আগে সাড়ে নটায় হয় টস। তাতে জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া। সেই মতোই, ওপেনিং করতে নামেন বৈভব সূর্যবংশী এবং অভিষেক শর্মা। মাঠে এসেই শুরুর দিকে ব্যাট হাতে দাপট দেখাচ্ছিলেন বিহারের কিশোর। দুটি ছয় মেরে পাক বাহিনীকে ক্ষমতা দেখাতে গিয়ে শেষ পর্যন্ত 15 রানে আউট হতে হল তাঁকে।

সাম্প্রতিক সময়ে প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিশেষজ্ঞ মহলের অনেকেই বলেছেন, ওপেনিং করতে নেমে বড্ড তাড়াহুড়ো করে ফেলছেন বৈভব। মাঠে কিছুটা সেট হয়ে খেলার বদলে এসেই ব্যাট চালাতে শুরু করছেন তিনি, যার কারণে যাচ্ছে উইকেট। পাকিস্তানের বিপক্ষেও ঠিক তেমনটাই হল। অনেকেই বলছেন, ‘অবাধ্যতার ফল পেলেন ভারতীয় ক্রিকেটার।’ সব মিলিয়ে বলাই যায়, ফাইনালের মঞ্চে সুযোগ পেয়েও পাকিস্তানের বিরুদ্ধে নিজের জোর খাটাতে পারলেন না বৈভব।

আরও পড়ুন: অন্নপূর্ণার টাকা না পেয়ে সেবা সেতু ক্যাম্পে ভাঙচুর মহিলাদের, ক্যানিং থেকে বার্তা সরকারকে!

প্রসঙ্গত, বৈভব সূর্যবংশী আউট হয়ে মাঠ ছাড়লেও ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত 3.3 ওভারে 50 রান তুলে ফেলেছিল টিম ইন্ডিয়া। এখন দেখার শেষ পর্যন্ত সঞ্জু এবং অভিষেকের পার্টনারশিপ ভারতীয় দলকে কতটা সুবিধা পাইয়ে দিতে পারে। যদিও সেই পথে বারবার বাধা হয়ে দাঁড়াবে পাকিস্তানের বোলিং।

Leave a Comment