=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ঠাকুমার দেওয়া ৩০০০ টাকায় শুরু কেরিয়ার, প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জয় কুমকুমের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঠাকুমার দেওয়া 3000 টাকাই কার্যত বদলে দিল কুমকুম মোহোদের ভাগ্য (Kumkum Mohod)। 17 বছর বয়সী ভারতীয় মহিলা তীরন্দাজ এশিয়ান গেমসের (Asian Games) মঞ্চে মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে দেশের মুখজ্জ্বল করেছেন। দেশের প্রথম মহিলা তীরন্দাজ হিসেবে এশিয়ান গেমসের রিজার্ভ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে অংশ নেওয়ার পাশাপাশি সোনা জিতেছেন কুমকুম। মেয়ের এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা পরিবার। তবে লড়াইটা কিন্তু শুরু হয়েছিল ঠাকুমার দেওয়া 3000 টাকা নিয়েই!

কীভাবে কুমকুমের ভাগ্য বদলে দিলেন ঠাকুমা?

ভারতীয় মহিলা তীরন্দাজ কুমকুম এশিয়ান গেমসে অংশ নিয়ে এ বছর দুটি সোনার পদক এবং একটি রুপোর পদক জিতেছেন। মহিলাদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টি অংশ নেওয়ার আগে মিশ্র দলগত ইভেন্টে অংশ নিয়ে রুপো জিতেছিলেন কুমকুম। মাত্র 17 বছর বয়সে এশিয়ান গেমসে দাপট দেখানো এই মেয়ে আজ থেকে 8 বছর আগে ঠাকুমার দেওয়া 3000 টাকা নিয়েই তীরন্দাজ হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন।

না বললেই নয়, কুমকুমের বাবা মিষ্টির দোকানের জন্য কার্ডবোর্ডের বাক্স তৈরি করেন। যা সীমিত আয় হয় তা দিয়েই চলে সংসার। অভাবের সংসারে তীরন্দাজ হিসেবে সফল হয়ে ওঠা কতটা কঠিন সেটা প্রথম থেকেই বুঝেছিলেন কুমকুম। তবে মেয়েকে ভরসা দিয়েছিলেন মা। বলেছিলেন, তীর হাতেই তাঁকে দেশের নাম উজ্জ্বল করতে হবে। এই খেলায় নিজেকে মেলে ধরার ক্ষেত্রে মা তথা পরিবারের সব রকম সহযোগিতা পেয়েছিলেন কুমকুম। সবচেয়ে বড় কথা, 8 বছর আগে প্রথমবারের মতো ঠাকুমার দেওয়া 3000 টাকা পেয়ে তা দিয়েই প্রথম কাঠের ধনুক এবং তীর কিনেছিলেন কুমকুম। এবার সেই মেয়েই এশিয়ান গেমসে সোনা জিতে অলিম্পিকে পা রাখবে।

আরও পড়ুন: ১৫ রানে আউট, বৈভব সূর্যবংশীকে মাঠে দাঁড়াতেই দিল না পাকিস্তান

বলাই বাহুল্য, ব্যাংককে অনুষ্ঠিত 2025 এশিয়ান গেমসের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছিলেন কুমকুম। সেখান থেকেই এক বছরের মধ্যে চলতি এশিয়ান গেমসের ফাইনালে জায়গা করার সাথে সাথে সোনা জিতে 2028 অলিম্পিকের টিকিট নিশ্চিত করে ফেললেন তিনি। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ আসরে অংশগ্রহণ করার আগে নিজেকে ঝালিয়ে নেবেন কুমকুম।

Leave a Comment