=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দুর্বল বোলিং, তাও পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এশিয়ান গেমসে সোনা জিতল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পেরে উঠল নাম পাকিস্তান (India Vs Pakistan)। বিগত দিনের মতোই এশিয়ান গেমসের ফাইনালেও ভারত শক্তির কাছে পরাজিত হল পশ্চিমের দেশ। তবে, পাক ব্যাটসম্যানরা টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে জয়ের আপ্রাণ চেষ্টা করেছিলেন। বিশেষ করে পাকিস্তানী ক্রিকেটার হাসান নাওয়াজ এদিন ব্যাট হাতে একেবারে জ্বলে ওঠেন। তবে সেসব সত্ত্বেও ভারতীয় দলের সামনে নিজেদের জয়ের পতাকা ওড়াতে পারল না ইসলামাবাদ। হাতে উইকেট থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় রান পূরণ করতে না পেরে হতাশা নিয়ে ফিরতে হচ্ছে পাকিস্তানকে।

দুর্বল বোলিং নিয়েও পাকিস্তানকে হারাল ভারত

শনিবার, টসে দিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। মাঠে নেমেই দুটি ছয় মারলেও 15 রানে আউট হয়ে যান বৈভব সূর্যবংশী। পরবর্তীতে অভিষেক শর্মার হাত ধরে 61 রানের ইনিংস উপহার পেয়েছিল দল। এরপর বাকি যাঁরা এসেছিলেন কেউই সেভাবে মাথা তুলে দাঁড়াতে পারেননি। তবে শেষ মুহূর্তে দলের জন্য লড়াইটা করেছিলেন তিলক বর্মা। 51 রানের অপরাজিত ইনিংস খেলে দলের স্কোরবোর্ডে 211 রান তুলে দিয়েছিলেন তিনি।

এদিন ভারতের দেওয়া 212 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুর দিকে ধাক্কা খেলেও পরে নাওয়াজের হাত ধরে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। এদিন ভারতীয় বোলারদের একের পর এক বাউন্ডারি ওভার বাউন্ডারি দেখিয়ে, ম্যাচ জেতার শেষ চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে কাজের কাজ হয়নি। ফলে বড় ইনিংস খেলেও ভারতের সামনে দলকে হারতে দেখতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন: ভারতের এই ফুটবলারকে নিয়েই সতর্ক ব্রাজিল

যে কথা না বললেই নয়, এদিন পাকিস্তানের সামনে ভারতের বোলিং বিভাগের দুর্বলতা একেবারে উন্মুক্ত হয়ে গিয়েছিল। অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর দুটি করে উইকেট নিলেও এদিন পুরোপুরি ব্যর্থ হয়েছেন জসপ্রীত বুমরাহ। একটি উইকেটও তুলতে পারেননি ভারতীয় তারকা। এছাড়া শিবম দুবে একটি উইকেট পেলেও 44 রান খরচ করে শূন্য নিয়ে ফিরতে হয়েছে রবি বিষ্ণোইকে। অন্যদিকে অভিষেক শর্মা বল করতে নামলেও পাননি সাফল্য। সব মিলিয়ে বলাই যায়, বোলারদের দুর্বলতা সত্ত্বেও পাকিস্তানকে ফাইনালে 19 রানে হারিয়ে এশিয়ান গেমসে সোনা জয় করল ভারতীয় ক্রিকেট দল।

Leave a Comment