=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই মহিলাদের আবারও অন্নপূর্ণা যোজনার জন্য নথিপত্র জমা দিতে হবে!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে প্রতিশ্রুতি পালন করেছে রাজ্য সরকার (Government Of West Bengal)। ইতিমধ্যেই বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে এই বিশেষ প্রকল্পের টাকা। তবে রাজ্যের একটা বড় অংশের মহিলার অভিযোগ, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও সরকারের মাসিক ভাতা পাচ্ছেন না। আবেদন করার পরেও স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখানোর পর ফর ফাদার … Read more

বাস কন্ডাক্টরদের গায়ে বডি ক্যামেরা থেকে একগুচ্ছ নয়া প্রকল্প, বড় পদক্ষেপ পরিবহন দফতরের

প্রীতি পোদ্দার, কলকাতা: নয়া বিজেপি সরকার মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা (West Bengal Bus Service) চালু করার পর থেকেই সাম্প্রতিক সময়ে সরকারি বাস পরিষেবা নিয়ে মহিলাদের একটা বড় অংশের মনে ক্ষোভ ও অভিযোগ জমা হচ্ছে। কারণ বেশিরভাগ বাসস্ট্যান্ডে মহিলারা বা সাধারণ যাত্রীরা দাঁড়িয়ে থাকলেও অনেক সময় সরকারি বাস না থেমেই চলে যাচ্ছে। আর এই ধরনের … Read more

হাওড়ার দুই গুরুত্বপূর্ণ রাস্তায় নিষিদ্ধ হল টোটো চলাচল

অনন্যা সরকার, হাওড়া: রাজ্যের বিভিন্ন জেলায় টোটোর (Toto) দৌরাত্ম্য নিয়ে জেরবার বাস, গাড়িচালক থেকে শুরু সাধারণ পথচারী পর্যন্ত। প্রায়শই ব্যস্ত রাস্তাগুলিতে অত্যধিক যানজটের কারণও হয়ে ওঠে এই টোটোগুলোই। তাছাড়া, যত্রতত্র গজিয়ে ওঠা টোটো স্ট্যান্ডগুলিও প্রশাসনের মাথাব্যথার কারণ। এমতাবস্থায় কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যেই জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল সম্পূর্নভাবে বন্ধ (Toto Ban) করার … Read more

চারাপিছু মিলবে ৩৫০ টাকা, নারকেল চাষের জন্য ভর্তুকি দিচ্ছে সরকার

সৌভিক মুখার্জী, কলকাতা: কৃষকদের জন্য বিরাট খবর। এবার নারকেল চাষে কৃষকদের উৎসাহিত করতে অর্থ সহায়তা করছে সরকার। যদি আপনি নতুন করে নারকেল গাছ (Coconut Farming) বসান, তাহলে এবার চারাপিছু পাবেন ৩৫০ টাকা করে ভর্তুকি। নারকেল উন্নয়ন বোর্ড এবং পশ্চিমবঙ্গের কৃষি দফতর যৌথভাবে চারাগাছ রোপণের ক্ষেত্রে এবার কৃষকদের এই অর্থ সহায়তা করার ঘোষণা করেছে। কিন্তু কীভাবে … Read more

অবশেষে চালু হতে চলেছে কলকাতা-বেঙ্গালুরু এসি স্লিপার বাস, রুট ও সময়সূচি জেনে নিন

অনন্যা সরকার, কলকাতা: রাজ্যের বিভিন্ন জেলায় বাস পরিষেবার উন্নয়নের পাশাপাশি আন্তঃরাজ্য পরিষেবাকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশেষ উদ্যোগী হয়েছে সরকার। বর্তমানে রাজ্যের মধ্যে বিভিন্ন রুটে বাসের সংখ্যা তো বাড়ছেই, তার সাথে সড়কপথে অন্যান্য রাজ্যে যাতায়াত করাও সহজ হয়ে উঠছে। যেমন এবার কলকাতার করুণাময়ী থেকে সরাসরি  কর্নাটকের বেঙ্গালুরু যাওয়ার এসি স্লিপার বাস পরিষেবা (Kolkata Bengaluru … Read more

অভিষেকের পার্টি অফিস থেকে প্রিজন ভ্যানে মালপত্র তুলে নিয়ে গেল পুলিশ

সৌভিক মুখার্জী, কলকাতা: গতকাল রাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের (Abhishek Banerjee) পার্টি অফিসে ঘটে রহস্যময় কাণ্ড। ভোররাতে আচমকা ৬ জন সন্দেহভাজন ব্যক্তি ওই পার্টি অফিসে ঢুকে ভাঙচুর চালায় বলেই অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ। এমনকি বিজেপির বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তুলে দাবি করেন, “ভোররাতে আমার দলের কার্যালয়ে বিজেপি ভাঙচুর চালিয়েছে।” এমনকি তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং … Read more

প্রত্যেক পড়ুয়ার APAAR আইডি বানানো বাধ্যতামূলক, বড় ঘোষণা রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল বদল। স্কুল শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় স্থায়ী অ্যাকাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি বা APAAR আইডি (APAAR ID) রাজ্যব্যাপী বাস্তবায়ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দফতরের তরফ থেকে বুধবার এক্স হ্যান্ডেলে এ বিষয়ে পোস্ট করে জানানো হয়েছে, এটি কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষানীতি ২০২০ এর আওতায় ‘ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি’ উদ্যোগের … Read more

পুজোর অনুদান নিয়ে কড়া নজর, এবার পুরনো হিসাব খতিয়ে দেখছে পুলিশ

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকদিন, তারপরেই রাজ্য জুড়ে শুরু হতে চলেছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো (Durga Puja)। এদিকে পালাবদলের পর বাংলায় প্রথমবার বিজেপি সরকারের অধীনে হতে চলেছে দুর্গাপুজো, তাই স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠছে এই উৎসবকে ঘিরে। কলকাতার বিগ ব্যানারের পুজোগুলোতে কি একইরকম জাঁকজমক থাকবে? এবারেও সরকারের থেকে দেওয়া হবে পুজোর অনুদান (Durga … Read more

৬০ দিনের মাথায় বারুইপুর কাণ্ডে ৭০২ পাতার চার্জশিট পেশ পুলিশের, কারা মূল অভিযুক্ত?

সৌভিক মুখার্জী, কলকাতা: বারুইপুরে নাবালিকা ধর্ষণ এবং খুনের ঘটনায় (Baruipur Case) এবার আদালতে চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনার ৬০ দিনের মাথায় ৭০২ পাতার চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। গত ৩১ আগস্ট পেশ করা হয়েছে এই চার্জশিট। এই ঘটনার এনকাউন্টারে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে অভিযুক্ত প্রভাস দাসের, এবং গ্রেফতার করা হয়েছে ৪ জনকে। সেই সূত্রে বর্তমানে অভিযুক্তের … Read more

হাওড়াগামী উপসনা এক্সপ্রেসের বদলে গেল রুট, বিজ্ঞপ্তি জারি করে জানাল পূর্ব রেল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের লাইনের কাজের জন্য বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেল (Eastern Railways)। মূলত বৈদ্যুতিক কাজের জন্য হাওড়া ডিভিশনের জৌগ্রাম-মশাগ্রাম শাখার সব লাইনে আগামীকাল অর্থাৎ 4 সেপ্টেম্বর ট্রাফিক ব্লক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে। আর ঠিক সেই কারণেই উত্তর দেরাদুন থেকে হাওড়াগামী উপাসনা এক্সপ্রেসের রুট বদল করে দিল রেল (Indian Railways)। সেই মর্মে জারি … Read more