=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সীমান্ত পেরিয়ে ভারতীয় চা চাষিকে অপহরণ বাংলাদেশী দুষ্কৃতীদের, উত্তপ্ত রাজগঞ্জ

সৌভিক মুখার্জী, কলকাতা: সীমান্ত পেরিয়ে ভারতীয় কৃষককে অপহরণ বাংলাদেশীদের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ (Rajganj) ব্লকের বাংলাদেশ সীমান্ত লাগোয়া কুকুরজান এলাকায়। নিপীড়িত ওই চা চাষির নাম দীপঙ্কর গোপ। বয়স আনুমানিক ৩৫ বছর। ইতিমধ্যেই তাঁকে উদ্ধার করতে তৎপর হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স। পাশাপাশি ওপার বাংলার বিজিবির সাথে মিটিং হবে বলেও খবর। তবে স্থানীয়দের দাবি, প্রতিশোধমূলক ব্যবস্থা … Read more

সপ্তম পে কমিশন নিয়ে মিথ্যে বলছে রাজ্য? বিস্ফোরক সরকারি কর্মী

সহেলি মিত্র, কলকাতাঃ সপ্তম বেতন পে কমিশন (7th Pay Commission) নিয়ে সরকারের ওপর আস্থা নেই সরকারি কর্মীদের (Employees)? যে টার্মস অফ রেফারেন্স জারি করা হয়েছে তার সত্যতা নেই? পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) কাজ নিয়েই এভাবেই প্রশ্ন তুললেন ডিএ মামলাকারী মলয় মুখোপাধ্যায়। তিনি যা জানালেন তা শুনলে আপনিও আকাশ থেকে পড়বেন। সপ্তম বেতন কমিশন … Read more

৯০০ কোটি খরচে বাইপাসে ফ্লাইওভার, দুই ব্যস্ততম মোড়ে স্কাইওয়াকের প্ল্যান রাজ্য সরকারের

অনন্যা সরকার, কলকাতা: কলকাতা শহর ও শহরতলীর সড়ক ও পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পরিকল্পনা করছে রাজ্য সরকার। একদিকে যেমন কলকাতাকে ঘিরে একটি রিং রোড তৈরির চিন্তা-ভাবনা চলছে, তেমনই ইএম বাইপাস এবং রাজারহাট-নিউ টাউনকে সংযুক্ত করার জন্য একটি ফ্লাইওভার (EM Bypass Flyover) তৈরি করা নিয়েও কথাবার্তা শুরু হয়েছে। সেই সাথে ই এম বাইপাসে একটি বড় … Read more

ইসলামপুরে শুট আউট, দুষ্কৃতিদের গুলিতে প্রাণ গেল প্রাইমারি স্কুল শিক্ষকের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ইসলামপুরে চলল গুলি (Islampur Shootout)। এবার দুষ্কৃতীদের নিশানায় পড়ে প্রাণ গেল প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের। জানা গিয়েছে, মৃতের নাম নজরুল ইসলাম। তিনি ইসলামপুরের আশ্রমপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে ইসালামপুরের শিবনগড় এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নজরুলের পথ আটকে তাঁর শরীর লক্ষ্য করে গুলি ছোঁড়েন … Read more

গভীর রাতে থানায় রহস্যমৃত্যু তৃণমূল কাউন্সিলরের স্বামীর, ছিল তোলাবাজির অভিযোগ

সৌভিক মুখার্জী, কলকাতা: থানায় অস্বাভাবিক ভাবে মৃত্যু তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামীর। পুলিশি হেফাজতে থাকাকালীন মৃত্যু হয়েছে বিরজু কেওট নামে ওই ব্যক্তির। সূত্রের খবর, কাঁচড়াপাড়া (Kanchrapara) পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন তাঁর স্ত্রী জেনি শর্মা। তাঁর অভিযোগ, লকআপের ভিতরেই বিরজুকে মারধর করা হয়েছে। এ বিষয়ে পুলিশের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি। তবে … Read more

কেন অন্নপূর্ণা যোজনায় নাম বাদ? জানতে এবার আন্দোলনের ডাক

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকার গঠন করার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana) প্রকল্পের আওতায় ৩০০০ টাকা করে পাবেন। তবে সরকার গঠনের পর একটি ১২ পাতার ফর্ম প্রকাশ করে নবান্ন। এমনকি রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়, লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর দুর্নীতির ঘটনা সামনে আসায় বাড়তি ভেরিফিকেশনের মাধ্যমে … Read more

কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনা, ঠাকুরপুকুর থেকে আসা বাস পিষে দিল মহিলাকে

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের শহরের বুকে হাড় কাঁপানো দুর্ঘটনা (Kolkata Bus Accident)। বেহালা শিলপাড়ার ডায়মন্ড হারবার রোডে বাসের চাকার তলায় পিষে গেল মহিলা। যদিও ঘটনাস্থলেই বাসটিকে থামিয়ে চালককে আটক করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, মাঝ রাস্তায় একেবারে চাকার তলায় পড়ে পিষে যেতেই মহিলাকে তড়িঘড়ি স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকরা সেখানেই … Read more

ট্রান্সফার হয়নি পিএফ অ্যাকাউন্ট, হচ্ছে না উৎসশ্রী পোর্টালে আবেদন, দাবি শিক্ষকদের

সৌভিক মুখার্জী, কলকাতা: ঢুকছে না প্রভিডেন্ট ফান্ডের টাকা, বঞ্চিত হচ্ছেন বেশ কিছু সুযোগ-সুবিধা থেকে। এবার ফের বড় দাবি শিক্ষকদের (WB Teacher)। ২০১৬ সালের প্যানেল বাতিল হওয়ার কারণে আনুমানিক ৪০০০ শিক্ষক পুরনো চাকরিতে ফিরেছিলেন। তাঁদেরকে যোগ্য নির্বাচিত করেই ফেরানো হয়েছিল চাকরিতে। কিন্তু অধিকাংশ শিক্ষকের দাবি, তাঁদের পিএফ-র টাকা আটকে রাখা হয়েছে। পাশাপাশি উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলির … Read more

প্রত্যেক শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক APAAR আইডি, কীভাবে বানাবেন জানুন

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য রইল বড় খবর। শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং সমস্ত তথ্য একসঙ্গে সংরক্ষিত করতে বাধ্যতামূলক করা হচ্ছে ওয়ান নেশন, ওয়ান স্টুডেন্ট আইডি। আর সেই কারণেই জাতীয় শিক্ষানীতি ২০২০ এর আওতায় চালু হয়েছে আপার আইডি (APAAR ID)। এমনকি পশ্চিমবঙ্গ শিক্ষা দফতরের তরফ থেকে এ বিষয়ে প্রত্যেকটি পড়ুয়াদের জন্য নির্দেশিকা জারি করে … Read more

আর কটা দিন, তারপর জাতীয় বা রাজ্য সড়কে দেখা যাবে না টোটো! জারি নির্দেশিকা

সৌভিক মুখার্জী, কলকাতা: জাতীয় কিংবা রাজ্য সড়কে টোটোর (Toto in Main Road) অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে, এ কথা আগেই জানিয়েছিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এমনকি আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই নির্দেশ কার্যকর হওয়ার কথা। আসলে দীর্ঘদিন ধরেই বাস চালকদের অভিযোগ ছিল, অতিরিক্ত টোটোর কারণে রাস্তাঘাটে বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হচ্ছে। এমনকি তার জন্য … Read more