=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কম খরচেই ঘুরে আসুন থাইল্যান্ড, দারুণ ট্যুর প্যাকেজ নিয়ে এল IRCTC

অনন্যা সরকার, কলকাতা: বাজেট স্বল্প কিন্তু পরিবার বা বন্ধুবান্ধবদের নিয়ে বিদেশ ভ্রমণে যাওয়ার শখ? চিন্তা নেই, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এখন কম খরচে বিদেশ ভ্রমণের সুযোগ করে দিচ্ছে। কলকাতা থেকে ৬ দিনের একটি থাইল্যান্ড ট্যুর প্যাকেজ (Thailand Tour Package) পাওয়া যাচ্ছে, যার মাথাপিছু খরচ শুরু হচ্ছে মাত্র ৪৯,৫০০ টাকা থেকে। এই প্যাকেজের … Read more

হাবড়ার পুনরাবৃত্তি অসমে! মুখ্যমন্ত্রী হিমন্তর কাছে আইফোন চেয়ে বসলেন যুবক, ভাইরাল ভিডিও

আনিষা চৌধুরী, কলকাতা: আইফোনকে (iPhone) ঘিরে অদ্ভুত আবদারের ঘটনা নতুন নয়। কিছুদিন আগেই উত্তর ২৪ পরগনার হাবড়ায় মিষ্টিতে পোকা পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে একটি আইফোনের দাবি ঘিরে ব্যাপক চর্চা হয়েছিল। এবার প্রায় একই শব্দবন্ধে ফের সামনে এল ‘আইফোন চাওয়ার ঘটনা, তবে এবার জায়গা অসম (Assam) এবং যাঁর কাছে আবদার, তিনি খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা … Read more

কবে বিদায় নেবে বর্ষা? জানিয়ে দিল আবহাওয়া দফতর

সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো হোক বা অন্য কোনও উৎসব, বর্ষার বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছে না। এখন সকলেই প্রশ্ন তুলছেন, পুজো তো এসেই গেল, আর কত বৃষ্টি হবে? কবে বাংলা থেকে বর্ষা (Durga Puja Weather) বিদায় নেবে? ইতিমধ্যে দেশের বেশ কিছু অংশ থেকে বর্ষা পাত্তারি গুটিয়েছে বলে জানিয়েছে আইএমডি। তবে এই তালিকায় বাংলার নাম কবে … Read more

৪ মাসে ১২ টন, তীর্থযাত্রীরাই নামিয়ে আনছেন আবর্জনা! কেদারনাথে চালু ‘ক্যারি মি ব্যাক’

অনন্যা সরকার, উত্তরাখণ্ড: ১১,৭৫৫ ফুট উচ্চতায় অবস্থিত গৌরিকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্ত ১৮ কিলোমিটারের এই পদযাত্রা আধ্যাত্মিকতা ও শান্তির টানে আসা অধিকাংশ তীর্থযাত্রীর জন্য জীবনের এক অবিস্মরণীয় যাত্রা হয়ে থাকে। এবার স্থানীয় প্রশাসনের উদ্যোগে কেদারনাথের শুরু হয়েছে এক অনন্য সেবামূলক উদ্যোগ, যার অংশ হিসেবে হাজার হাজার তীর্থযাত্রী কেদারনাথ থেকে সংগ্রহ করা প্লাস্টিক বর্জ্যের ব্যাগ নিয়ে ফিরছেন। … Read more

হাতে তেমন টাকা নেই? EMI-তে এভাবে কিনে নিন রান্নার গ্যাস

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাতে টাকা না থাকলেও যে দামি স্মার্টফোন বা গাড়ি কেনা যায়, সেটা বোধহয় EMI ব্যবস্থা না থাকলে জানতেন না আমজনতা। বর্তমান সময়ে দাঁড়িয়ে শূন্য পকেটেও ক্রেতাদের শখ পূরণ করার অধিকার দেয় ইকুয়েটেড মান্থলি ইনস্টলমেন্ট। তবে সাধারণত নিত্যপ্রয়োজনীয় স্বল্পদামের দ্রব্যের ক্ষেত্রে সচরাচর এই ব্যবস্থা নেই। ফলে পুরো টাকা খরচ করেই কিনতে হয় সেসব। … Read more

বেআইনি বসবাসের অভিযোগে মুম্বাইয়ে গ্রেফতার ১৩ বাংলাদেশি, উদ্ধার ২০টি সিম কার্ড

সহেলি মিত্র, কলকাতাঃ আরও বহু বাংলাদেশি (Bangladeshi)-কে গ্রেফতার করল পুলিশ। ভারতে অবৈধভাবে বসবাসরত ১৩ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে মুম্বাই (Mumbai)-এর খার ও জুহু পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর অনেকজনকে গ্রেফতার করেছে খার ও জুহু পুলিশ। বহু বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ এক রিপোর্ট অনুযায়ী, খার পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের মধ্যে … Read more

পাকিস্তানিদের চেয়ে বেশিদিন বাঁচেন ভারতীয়রা, বলছে WHO-র রিপোর্ট

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানিদের (Pakistan) থেকে বেশিদিন বাঁচেন ভারতীয়রা (Indian), এমনটাই দাবি করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর সর্বশেষ রিপোর্টে। ওই রিপোর্ট বলছে, ভারতীয়দের থেকে পাকিস্তানিদের গড় আয়ু অনেক কম! অন্যদিকে বাংলাদেশ এবং আমেরিকার তুলনায় ভারতীয়দের গড় আয়ু বেশ খানিকটা কম বলেই দাবি করা হচ্ছে WHO এর রিপোর্ট (WHO Report)। 2023 সালের হিসেব … Read more

দুপুরেই নামল আঁধার, কলকাতা সহ ৫ জেলায় প্রবল বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার খবর

সহেলি মিত্র, কলকাতাঃ দুপুরেই যেন সন্ধে নামল বাংলায়! প্রবল বজ্রপাত সহযোগে বৃষ্টির তাণ্ডব (Rainfall Alert) শুরু হয়ে গেল কলকাতা, হাওড়া সহ বাংলার একাধিক জায়গায়। তবে এখানেই শেষ নয়, আগামী কয়েক ঘণ্টায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। আপনিও কি আজ দুপুর থেকে বিকেলের মধ্যে বাড়ির বাইরে যাবেন বলে … Read more

২০ বছরের পুরনো সুইসাইড কেস! জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) পদত্যাগের দাবিতে উত্তাল গোটা দেশ। দিল্লির পাশাপাশি মুম্বাইসহ দেশের একাধিক শহরে চলছে ককরোচদের আন্দোলন। রাস্তায় নেমেছে ছাত্র-যুবরা। এমনকি আগামী ১০ অক্টোবর দিল্লিতে ফের যন্তরমন্তর ২.০ আন্দোলনের ডাক দিয়েছে সিজেপি। তবে তার মধ্যেই আরও বিপাকে পড়লেন মুখ্য নির্বাচন কমিশনার। জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০ বছরের পুরনো একটি … Read more

Nestle-র এই খাবারকে ‘লো-কোয়ালিটি’ ঘোষণা করল FSSAI, ব্যবহার করেন না তো?

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি Nestlé-র জিনিস ব্যবহার করেন? তাহলে রইল অত্যন্ত জরুরি খবর। ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) ল্যাবরেটরি বিশ্লেষণের পর নেসলের ‘লো ফ্যাট ডেইরি হোয়াইটেনার’-এর একটি নমুনাকে অনিরাপদ ও নিম্নমানের বলে ঘোষণা করে নেসলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। Nestlé-র এই জিনিস নিষিদ্ধ করল FSSAI জানা গিয়েছে, নমুনাটি নয়াদিল্লির কনট প্লেসের … Read more