=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

এই কাজ না করলে হাতছাড়া হবে আয়ুষ্মান ভারত কার্ড

আনিষা চৌধুরী, কলকাতা: কম খরচে বা বিনামূল্যে চিকিৎসার সুযোগ দিতে কেন্দ্রের গৃহীত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলির মধ্যে অন্যতম এই ‘আয়ুষ্মান ভারত’ (Ayushman Bharat) প্রকল্প। এই প্রকল্পের আওতায় নাম থাকলেই কিন্তু কার্ডের সুবিধা পাওয়া যায় না। এজন্য কয়েকটি বিশেষ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার পর ই-কেওয়াইসি (E-KYC) সম্পূর্ণ করাও অত্যন্ত জরুরি। সেই প্রক্রিয়া শেষ না হলে কার্ড … Read more

২০,৮০০ কোটির বেশি বরাদ্দ রেলের, বাংলা সহ দেশজুড়ে চলবে ৮ নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্প

অনন্যা সরকার, নয়াদিল্লি: ভারতের রেল পরিকাঠামো শক্তিশালী করতে এবং ট্রেন চলাচল আরও  মসৃণ করতে কেন্দ্রীয় সরকার ক্রমাগত আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে রেলের (Indian Railways) আধুনিকীকরণের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করা হয়েছে। আজ মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো সম্পর্কে জানাতে গিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) সংবাদ … Read more

দিল্লিতে বিক্ষোভকারী পড়ুয়াদের নোটিশ পাঠানোর জের, পুলিশকে ‘কড়া ধমক’ সুপ্রিম কোর্টের

আনিষা চৌধুরী, কলকাতা: কোনও প্রতিষ্ঠিত রাজনৈতিক দল না হয়েও, বর্তমানে ভারতবর্ষের বুকে অত্যন্ত জনপ্রিয় একটি দল হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। এই সিজেপির একটি বিক্ষোভ কর্মসূচিতে এক ছাত্রের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি নিজের সহপাঠীদেরও সেখানে যাওয়ার কথা বলেছিলেন এক আইন পড়ুয়া। সেই ঘটনাকে … Read more

পৃথিবীতেই সূর্য তৈরির পথে ভারত! প্রথমবার প্লাজমা বানিয়ে ইতিহাস গড়ল PRAGYA

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মহাকাশের যে সূর্য (Sun) আলো দেয়, সেই সূর্যের মতোই বিপুল শক্তি পৃথিবীর বুকে তৈরি করার চেষ্টা চলছে বছরের পর বছর ধরে। আর সেই গবেষণায় এবার বড় সাফল্য অর্জন করল ভারত (India)। দেশের বেসরকারি ক্ষেত্রের হাত ধরে ভারতের মাটিতে তৈরি হয়েছে একটি কমপ্যাক্ট টোকামাক। যার নাম দেওয়া হয়েছে PRAGYA। রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরু ভিত্তিক … Read more

৪০০ টাকা হবে LPG-র দাম, বাড়বে ভর্তুকিও! রিপোর্টে চমক

আনিষা চৌধুরী, কলকাতা: এই মুহূর্তে দাঁড়িয়ে এলপিজি সিলিন্ডারের দাম (LPG Price) দেশের বহু মধ্যবিত্ত পরিবারের ধরা ছোঁয়ার বাইরে। কোনও উপায় না পেয়ে রান্নার জন্য বাধ্য হয়েই কাঠ বা অন্যান্য জ্বালানির দিকে ঝুঁকছেন অনেকে। এনার্জি, এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার কাউন্সিল (CEW)-এর এক সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৪০০ টাকার মধ্যে নামলে ৮০ … Read more

বকেয়া মিটিয়েও পাননি ন্যায়বিচার, নিজেকে ‘নির্দোষ’ দাবি করলেন বিজয় মালিয়া

সৌভিক মুখার্জী, কলকাতা: ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত বিজয় মালিয়া (Vijay Mallya) এবার নিজেকে ‘নির্দোষ’ দাবি করে বসলেন। তিনি জানিয়েছেন, ব্যাঙ্কগুলি বকেয়া আদায় করার পরেও নাকি তিনি ন্যায়বিচার পাননি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন মালিয়া। আর সেখানেই তিনি দাবি করছেন, “যাঁরা বলেন আমি একজন পলাতক এবং ভারতে ফিরতে অস্বীকার করছি, তাঁদের জানা উচিত যে … Read more

টাকার অভাবে আটকাবে না UPSC পড়া! দেশের পড়ুয়াদের স্কলারশিপ দেবেন সঞ্জু স্যামসন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তিনি। সাম্প্রতিক সময়ে টিম ইন্ডিয়ায় সেভাবে গুরুত্ব না পেলেও নিজেকে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে গিয়েছেন সঞ্জু স্যামসন (Sanju Samson)। এই দক্ষিণী তারকাই এবার এক মহৎ উদ্যোগ নিলেন। ভারতীয় দলের তারকা ক্রিকেটার সিদ্ধান্ত নিয়েছেন, মেধাবী অথচ অর্থের অভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না দেশের এমন 1000 জন ছেলে … Read more

স্বাস্থ্যবিমা থেকে অতিরিক্ত শাড়ি, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন ১২ হাজার করল সরকার

সহেলি মিত্র, কলকাতাঃ লটারি লাগল রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের (Anganwadi Employees)। সকলের সাম্মানিক বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগে যেখানে সকলে ৮০০০ টাকা করে পেতেন, এখন সেই টাকা বাড়িয়ে ১২,০০০ টাকা করা হল। শুধু তাই নয়। সকলের জন্য স্বাস্থ্য বীমা এবং অতিরিক্ত শাড়ি দেওয়ারও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক বৃদ্ধি করল সরকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার … Read more

ওড়িশার জঙ্গলে উদ্ধার ৫টি শিশু ওরাংওটাং, মালয়েশিয়ার প্রাণী এল কীভাবে? অবাক সকলে

সহেলি মিত্র, কলকাতাঃ অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল ওড়িশায় (Odisha)। এক বিরল দৃশ্য দেখলেন সকলে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে থাকা জন্তু কীভাবে ওড়িশার জঙ্গলে এসে পৌঁছাল সেটাই অবাক করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিশেষজ্ঞদের। ওড়িশার বালেশ্বর জেলার একটি জঙ্গল থেকে পাঁচটি ওরাংওটাং (Orangutan) উদ্ধার করা হয়েছে। গ্রামের কাছে তাদের হঠাৎ আবির্ভাবে গ্রামবাসী ও বন কর্মকর্তাদের স্বাভাবিকভাবেই অবাক … Read more

বছরের পর বছর মিলবে ফ্রি বিদ্যুৎ, পাঁচ জনের পরিবারে কত কিলোওয়াট দরকার?

অনন্যা সরকার, কলকাতা: আজকাল বিদ্যুৎ বিলের ক্রমাগত বৃদ্ধির কারণে মধ্যবিত্ত পরিবারগুলির জন্য মাসিক বাজেট সামলানো রীতিমত কঠিন হয়ে পড়ছে। এর অন্যতম কারণ হল, এসি, রেফ্রিজারেটর বা ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক যন্ত্রগুলি প্রতিটি বাড়িতেই এখন অপরিহার্য হয়ে উঠেছে। এই ইলেকট্রনিক্সগুলির দৈনন্দিন ব্যবহারের ফলে বিদ্যুৎ বিল আকাশচুম্বী হয়ে যায়। তাই ক্রমবর্ধমান বিদ্যুৎ বিলের বোঝা এড়াতে, ছাদের ওপর … Read more