=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সোমবার ১২ ঘণ্টা বন্ধ অ্যাপ-ক্যাব পরিষেবা, ১১ দফার দাবি তুলে ধর্মঘট সংগঠনের

সৌভিক মুখার্জী, কলকাতা: সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তিতে পড়তে চলেছে কলকাতার বাসিন্দারা। আগামীকাল অর্থাৎ সোমবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা বন্ধ থাকবে অ্যাপ-ক্যাব পরিষেবা (App Cab Service)। ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন। সূত্রের খবর, সোমবার সকাল ১১ টায় মৌলালি রামলীলা পার্কে তারা জমায়েত হবে। এমনকি মিছিল করে পরিবহন দফতরের কাছে ডেপুটেশন জমা দেবে … Read more

বদলে গেল নিয়ম, সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা নবান্নের

সৌভিক মুখার্জী, কলকাতা: সরকারি কর্মচারীদের জন্য বড় নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের (Nabanna)। এবার কর্মচারীদের হাজিরা দেওয়ার পদ্ধতিতে বদল আনছে সরকার। জানা গিয়েছে, এবার অফিস চত্বরে আলাদা করে হাজিরা দেওয়ার কোনও মেশিন বসানোর দরকার পড়বে না। কর্মচারীরা তাদের নিজেদের মোবাইলের মাধ্যমেই অ্যাটেনডেন্স দিতে পারবে। এমনকি এর জন্য একটি নতুন সফটওয়্যার আনা হবে রাজ্য সরকারের তরফ থেকে। এতে … Read more

আড়াই মাসেই সরকারের রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ, জানালেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল সরকারের পতনের পর রাজ্যে পরিবর্তনের আলো দেখেছিল বঙ্গবাসী (Government Of West Bengal)। ভারতীয় জনতা পার্টিও দুর্নীতির বাংলায় বদল আনার আপ্রাণ চেষ্টা করছে। আর সেই সূত্র ধরেই, ক্ষমতায় আসার মাত্র আড়াই মাসের মধ্যেই রাজ্যে সরকারি রাজস্ব আদায়ের পরিমাণ 15 শতাংশ বাড়ল বলেই জানিয়ে দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। গত শুক্রবার, বণিকসভা … Read more

৩৯ মাস ধরে টাকা ঢুকছে জাহাঙ্গীর আলমের অ্যাকাউন্টে, লালগোলায় মিলল ‘পুরুষ বিধবা’

সৌভিক মুখার্জী, কলকাতা: পুরুষ লক্ষ্মীর পর এবার পুরুষ বিধবা (Widow’s Pension)। রাজ্যে সরকার পরিবর্তন হতেই প্রায় ৩০ লক্ষের বেশি এমন পুরুষের খোঁজ পাওয়া গিয়েছিল যারা দিনের পর দিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা নিয়ে আসছিল। তবে এবার বিধবা ভাতা নিয়ে একই রকম দুর্নীতির অভিযোগ সামনে এল। জানা যাচ্ছে, মুর্শিদাবাদের লালগোলায় দীর্ঘ ৩৯ মাস ধরে বিধবা ভাতা … Read more

‘এদের সবাইকে দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা’ বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর

অনন্যা সরকার, পূর্ব মেদিনীপুর:  সম্প্রতি বঙ্গোপসাগরের ট্রলার ডুবির ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জন মৎস্যজীবির। আজ মৃতদের পরিবারের পাশে দাঁড়াতে পূর্ব মেদিনীপুরের রামনগরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মৃত মৎস্যজীবীদের পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ও তার পাশাপাশি চাকরি ও ভাতারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) প্রসঙ্গও … Read more

“গুন্ডা দমন আইনেই ব্যবস্থা হবে!” সাংবাদিকদের উপর হামলাকারীদের নিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতার রাস্তায় ছাত্র-ছাত্রীদের মিছিলে (Kolkata Protest) ঢুকে পুলিশ এবং সাংবাদিকদের উপর হামলা চালিয়েছিলেন কয়েকজন যুবক। সেই ঘটনায় তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নির্দেশে ইতিমধ্যেই একের পর এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাঁদের প্রত্যেকেরই নাম পরিচয় প্রকাশ্যে এসেছে। রবিবার, সেসব নিয়েই কারগিল বিজয় দিবসের এক অনুষ্ঠানে হাজির হয়ে মুখ … Read more

আজাদির স্লোগান দিলে ভয়ঙ্কর পেটানোর নিদান শমীকের, কুণাল ঘোষ বললেন …

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার পুলিশকে বড় নির্দেশ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে যদি কেউ ভারত বিরোধী স্লোগান দেয় তবে একেবারে পেটানোর নিদান দিলেন তিনি। বঙ্গ বিজেপির পুরনো দিনের সৈনিকের স্পষ্ট নির্দেশ, রাস্তায় দাঁড়িয়ে যদি কেউ ভারত ভাগ বা কাশ্মীরকে বিচ্ছিন্ন করার মতো স্লোগান দেয় তবে কাউকে রেয়াত করা হবে না। … Read more

কবে খুলবে জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত পোর্টাল? বড় খবর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কবে চালু হবে কলকাতা পুরসভার জন্ম-মৃত্যু শংসাপত্র সংক্রান্ত পোর্টাল (KMC Portal)? এবারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরই 13 মে থেকে বন্ধ হয়ে রয়েছে জন্ম ও মৃত্যু শংসাপত্র সংক্রান্ত বিশেষ পোর্টালটি। যার ফলে ব্যাপক হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। শংসাপত্র পেতে দূরদূরান্ত থেকে কলকাতা পুরসভায় ছুটে যাচ্ছেন বহু মানুষ। এরই মাঝে বৃহস্পতিবার, … Read more

প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগ, শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে FIR বিজেপি নেত্রীর

সৌভিক মুখার্জী, কলকাতা: নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা দেশ। ইতিমধ্যেই সিজেপির দাবি মেনে শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। কিন্তু সেই আন্দোলনের আঁচ দিল্লি ছাড়িয়ে কলকাতাতেও গড়িয়েছে। গত শুক্রবার বাম ছাত্র সংগঠন এসএফআই আন্দোলনে নামে কলকাতার রাজপথে। যদিও ধর্মতলার কাছে সেই মিছিল আসতেই রণক্ষেত্রে রূপ নেয়। পুলিশ থেকে শুরু করে সাংবাদিকদের উপর … Read more

চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, মুছবে লেনিন-মার্কস! সিদ্ধান্ত রাজ্য সরকারের

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে সরকারের পরিবর্তন হতেই একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রথম থেকেই রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন তিনি। তবে তার পাশাপাশি বিতর্কিত একাধিক রাস্তার নাম পরিবর্তন (Street Renaming) করাতেও শিলমোহর দিয়েছে রাজ্য সরকার। বদলানো হয়েছে সোহরাওয়ার্দী অ্যাভিনিউর নাম। পরিবর্তন করে রাখা হয়েছে গোপাল মুখার্জী রোড। তবে … Read more