=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

৩০ নভেম্বরের মধ্যেই মিলবে বকেয়া? ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অনন্যা সরকার, কলকাতা: বুধবার (৪ নভেম্বর) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা (Dearness Allowance) এবং সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে, বকেয়া মহার্ঘ ভাতা বাবদ অতিরিক্ত ৪,০০০ কোটি টাকা আগামী ৩০ নভেম্বরের মধ্যে কর্মচারী ও পেনশনভোগীদের প্রদান করা হবে। তিনি এ-ও … Read more

বনগাঁ-বাগদা সড়ক যুক্ত হচ্ছে ৩১২ নং ন্যাশনাল হাইওয়ের সাথে, শীঘ্রই হবে ফোর-লেন

অনন্যা সরকার, উত্তর ২৪ পরগণা: দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে বনগাঁ-বাগদা সড়ক (Bongaon-Bagdah Road) সংস্কারের কাজ শুরু হতে চলেছে। এই রাস্তাটিকে ৩১২ নং জাতীয় সড়কের অন্তর্ভুক্ত করা হচ্ছে। রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া জানিয়েছেন যে, এই প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শীঘ্রই শুরু হবে। জঙ্গিপুর থেকে বসিরহাট পর্যন্ত ৩১৮ কিলোমিটার দীর্ঘ একটি চার লেনের মহাসড়ক (Four-Lane Highway) নির্মাণ … Read more

বাইক, স্কুটার কিনতে আরও বেশি অগ্রিম টাকা পাবেন রাজ্য সরকারি কর্মীরা! নির্দেশিকা নবান্নর

সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের (Employees) জন্য বড় সুখবর। রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে মোটর সাইকেল, স্কুটার, মোপেড এবং ইলেকট্রিক বাইক বা ইলেকট্রিক টু-হুইলার কেনার জন্য অগ্রিম অর্থের সীমা বৃদ্ধি করা হয়েছে। সম্প্রতি জারি করা একটি সরকারি মেমোরেন্ডামের মাধ্যমে এই নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। এর ফলে সরকারি কর্মীরা নির্দিষ্ট শর্তসাপেক্ষে যানবাহন কেনার জন্য … Read more

রাজ্যে ফের ৭১৯০ শূন্যপদে চাকরি, নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আনিষা চৌধুরী, কলকাতা: শিল্পায়ন, কর্মসংস্থান তৈরি এবং গ্রামীণ পরিকাঠামোর উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একের পর এক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করছে বিজেপি সরকার। ক্ষমতায় আসার পর থেকেই তাঁরা সরকারি ক্ষেত্রে নিয়োগের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজেও জোর দিচ্ছেন। চলতি বছরের বাজেটেই এক লক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। পুজোর আগে কলকাতা পুলিশে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্রও তুলে দেওয়া … Read more

১৫ বছর ধরে দুর্ভোগ! ‘স্কুল যাওয়ার রাস্তা চাই’ প্রতিবাদে বাঁকুড়ার খুদে পড়ুয়াদের

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ গ্রামের একমাত্র যাতায়াতের স্থায়ী রাস্তা। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনও সুরাহা। অবশেষে রাস্তা নির্মাণের দাবিতে পথে নামল বাঁকুড়ার (Bankura) খুদে পড়ুয়ারা। স্কুলের ইউনিফর্ম পরেই হাতে প্ল্যাকার্ড নিয়ে ময়দানে নেমেছে স্থানীয় মহিলা সহ যুবকরাও (Bankura Road Protest)। প্রশ্ন একটাই কবে নিমান হবে তাঁদের জন্য পাকাপোক্ত স্থায়ী রাস্তা। … Read more

অসুস্থতায় ভুগছেন প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, অবস্থা আশঙ্কাজনক জানালেন কুণাল ঘোষ

প্রীতি পোদ্দার, কলকাতা: ক্ষমতা হারিয়ে চরম অপমানে অসুস্থ হয়ে পড়েছেন কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক উজ্জ্বল বিশ্বাস (Ujjwal Biswas)। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী। তেমনটাই ইঙ্গিত দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের ফেসবুক পোস্টে প্রাক্তন মন্ত্রীর ছবি পোস্ট করে তাঁর শারীরিক অবস্থা (Ujjal Biswas Health Crisis) নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তিনি। আর … Read more

রাজ্যের সব সরকারি স্কুল ও দপ্তরে লাগাতে হবে নেতাজির ছবি, জারি নির্দেশ

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার সকল সরকারি দপ্তরে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি (Netaji Photo in Government Offices) লাগানোর নির্দেশ দেওয়া হল প্রশাসনের তরফে। তবে শুধু সরকারি দপ্তর নয় পাশাপাশি সমস্ত সরকারি স্কুলগুলিতেও (Govt Schools) যাতে একই নির্দেশ পালন করা হয় তার জন্য সমস্ত জেলা স্কুল পরিদর্শকদের নোটিস দিল স্কুল শিক্ষা দপ্তর। অর্থাৎ এবার থেকে রাজ্যের সরকারি … Read more

কালীপুজোর আগে সুন্দরবনের রায়মঙ্গল নদীতে ভেসে এল মা কালীর মূর্তি! হইহই রব গ্রামবাসীর

প্রীতি পোদ্দার, কলকাতা: কালীপুজোর (Kali Puja 2026) আগেই দেখা গেল এক অলৌকিক কাণ্ড। রায়মঙ্গল নদীতে (Raimangal River) ভেসে এল স্বয়ং মা কালীর মূর্তি। মঙ্গলবার, নদীতে মাছ ধরার জাল ফেলতেই ভেসে উঠেছিল মা কালীর সেই অক্ষত মূর্তি (Kali Idol in Raimangal River)। পরে পরম শ্রদ্ধা ও ভক্তিভরে মূর্তিটি জল থেকে তুলে নৌকায় নিয়ে আসা হয় এবং … Read more

৯ মাসে প্রায় এক লক্ষ কর্মী, পেনশনভোগী পাননি বকেয়া ডিএ! রিপোর্টে অস্বস্তিতে রাজ্য

সহেলি মিত্র, কলকাতাঃ ৯ মাস অতিক্রান্ত, এখনও বহু মানুষ বকেয়া (DA Arrears) টাকা পাননি। কয়েক হাজার কর্মরত এবং পেনশনভোগী রয়েছেন যারা প্রতিশ্রুতি মতো তাঁদের হকের টাকা পাননি। সরকার কবে সেই টাকা রিলিজ করবে? সে বিষয়েও এখনও অবধি কিছু জানা সম্ভব হয়নি। অন্যদিকে অপেক্ষা এবং ক্ষোভ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের। এর পাশাপাশি সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন … Read more

চাকরির প্রতিশ্রুতি দিয়ে মামীর সঙ্গে সহবাস, গ্রেফতার হুগলির আরামবাগের গুণধর ভাগ্নে

প্রীতি পোদ্দার, কলকাতা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে মামীমার সাথে সহবাসের অভিযোগ, হুগলি জেলার আরামবাগ (Arambagh) সংলগ্ন এলাকায় এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই ব্যাপক শোরগোল শুরু হয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, ৫৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। পুলিশের কাছে সেই অভিযোগ (Arambagh Assault Case) দায়ের হতেই তড়িঘড়ি গ্রেফতার করা হয় ওই যুবককে। ঠিক কী … Read more