=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

DA তো বাড়ল, অষ্টম পে কমিশন কবে? জানালেন মুখ্যমন্ত্রী

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় নতুন সরকার আসতে না আসতেই কপাল খুলল সরকারি কর্মীদের। এক লাফে সকলের মহার্ঘ ভাতা বা ডিএ (Dearness allowance) ২০ শতাংশ বৃদ্ধি করল রাজ্য সরকার। আর এরইসঙ্গে সকলে আগামী দিন থেকে ৩৮ শতাংশ হারে ভাতা পাবেন। আগে এই বাতা ছিল মাত্র ১৮ শতাংশ। এতে বেজায় খুশি বেশিরভাগ সরকারি কর্মীরা, তো আবার কিছু সংখ্যক কর্মী অখুশি। যাইহোক, এখন প্রশ্ন উঠছে, ডিএ তো বেড়েছে, অষ্টম বেতন পে কমিশন লাগু হবে? এই নিয়ে অবশেষে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সপ্তম, অষ্টম পে কমিশন নিয়ে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

বাজেটের পর সোমবার একটি সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি এদিন সপ্তম বেতন পে কমিশন থেকে শুরু করে অষ্টম বেতন পে কমিশন নিয়ে আলোচনা করেন। তিনি জানান, ‘সপ্তম বেতন পে কমিশনের জন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে। সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট হাতে পেয়ে যাবো। তাহলে ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর করে দেব।’

আরও পড়ুনঃ ‘আমি ছিলাম বলেই …’ ‘দিদি নম্বর ১ থেকে কাজ খুইয়ে জি বাংলাকে চ্যালেঞ্জ রচনার

তিনি আরও বলেন, সপ্তম বেতন পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষ অর্থাৎ ২০২৮-২০২৯ অষ্টম বেতন পে কমিশনেরও কাজ যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে আমরা সেটাও বিবেচনা করে দেখব।’ অর্থাৎ সেদিন বেশি দূরে নয় যখন দুই পে কমিশনের থেকে মোটা টাকা আয় করতে পারবেন রাজ্যের সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগীরা। সোমবার অর্থমন্ত্রী স্বপন দাসগুপ্ত আর্থিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক প্রতিশ্রুতির মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করে বিধানসভায় রাজ্যের বার্ষিক বাজেট পেশ করেন। তিনি ঘোষণা করেন যে, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) এবং পেনশনভোগীদের মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধি আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

কে কত টাকা বেতন পাবেন?

এখন সকলের প্রশ্ন, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির পর কে কত টাকা পাবেন? এক রিপোর্ট অনুযায়ী, ২০,০০০ টাকা মূল বেতনের রাজ্য কর্মচারীরা বর্তমানে মহার্ঘ ভাতা (ডিএ) হিসাবে ৩,৬০০ টাকা পান। ১ অক্টোবর থেকে এটি বেড়ে ৭,৬০০ টাকা হবে, অর্থাৎ তাঁরা প্রতি মাসে ৪,০০০ টাকা বেশি পাবেন। এদিকে, ৩০,০০০ টাকা মূল বেতনের কর্মচারীরা ৩৮ শতাংশ ডিএ সহ ১১,৪০০ টাকা পাবেন, যা বর্তমান ডিএ-র চেয়ে ৬,০০০ টাকা বেশি। পশ্চিমবঙ্গের ৭৫,০০০ টাকা মূল বেতনের কর্মচারীরা ডিএ বৃদ্ধির পর এখন ২৮,৫০০ টাকা মহার্ঘ ভাতা পাবেন, যা বর্তমান ডিএ-র চেয়ে ১৫,০০০ টাকা বেশি।

Leave a Comment